ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

চুরি করেও শেষ রক্ষা হলো না

ভাঙ্গায় টয়লেটের সেফটি ট্যাংক থেকে মিললো ৪০ হাজার ডলার, চোর আটক

৪০ হাজার মার্কিন ডলার চুরি করে পালিয়েও শেষ রক্ষা হলো না চোরের। অবশেষে ভাঙ্গা থানা পুলিশ ঐ চোরকে আটক করতে সক্ষম হয়।পরে চোরের বসতবাড়ির টয়লেটের সেফটি ট্যাংকি থেকে বৃহস্পতিবার রাতে ডলার গুলো উদ্ধার করা হয়।উক্তচোর মেহেদী হাসান তামিম (২৭) ভাঙ্গা উপজেলার পৌরসভার রায়পাড়া সদরদী গ্রামের মৃত আলতাফ কাজীর ছেলে।

এ ঘটনায় একটি চুরি মামলা দায়ের হয়েছে।

এ বিষয় ভাঙ্গা থানার এস,আই মনির হোসেন জানান, আসামি মেহেদী হাসান তামিম ঢাকায় ইলেকট্রিক মিস্ত্রির কাজ করত। গত ২২ মে বসুন্ধরা গ্রুপের ইঞ্জিনিয়ার এস,এম তৌহিদুজ্জামানের বাসায় বিদ্যুতের কাজ করতে যায় তামিম । ইঞ্জিনিয়ার তৌহিদুজ্জামানের ছোট ভাইর অস্ট্রেলিয়া পাঠানোর জন্য বাসায় রাখা ছিল ৪০ হাজার (ইউএস) ডলার।

যাহা বাংলা টাকায় প্রায় ৪৭ লক্ষ টাকা। তামিম কাজ করার ফাঁকে কৌশলে ৪০ হাজার ডলার নিয়ে গ্রামের বাড়ী ভাঙ্গায় পালিয়ে আসে। পরে তৌহিদুজ্জামান এর লিখিত অভিযোগের ভিত্তিতে শুক্রবার সকালে তামিমের বাড়ি রায়পাড়া অভিযান চালিয়ে মেহেদী হাসান তামিমকে আটক করা হয়। তার দেয়া তথ্য মতে বাড়ির টয়লেটের সেফটি টাংকের মধ্যে লুকিয়ে রাখা ৩৬ হাজার ২০০ ডলার উদ্ধার করা হয়। আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ডিকশনারি ডটকমের বর্ষসেরা শব্দ ‘ম্যাক্সিং’, এর অর্থ কী

error: Content is protected !!

চুরি করেও শেষ রক্ষা হলো না

ভাঙ্গায় টয়লেটের সেফটি ট্যাংক থেকে মিললো ৪০ হাজার ডলার, চোর আটক

আপডেট টাইম : ০৬:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ মে ২০২৪
মাহমুদুর রহমান(তুরান), ভাঙ্গা (ফরিদপুর) প্রতিনিধি :