ঢাকা , শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বী কলেজ ছাত্রী নিখোঁজ থানায় জিডি

ফরিদপুরের বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বী দিশা রানী দাস (১৭) নামের এক কলেজ ছাত্রী নিখোঁজ হয়েছে। নিখোঁজ শিক্ষার্থী কাদিরদী কলেজের একাদশ শ্রেণীর ছাত্রী। কলেজ ছাত্রীর বাবা মঙ্গলবার রাতে বাদী হয়ে অনলাইনের মাধ্যমে থানায় সাধারন অভিযোগ দায়ের করেছেন। ওই কলেজ ছাত্রী ঘোষপুর ইউনিয়নের ঘোষপুর গ্রামের দীলিপ কুমার দাসের মেয়ে।

অভিযোগ সূত্রে জানা যায়, নিখোঁজ কলেজ ছাত্রী দিশা রানী দাস গত ২ আগস্ট মঙ্গলবার বিকেল ৫টায় কাদিরদী কলেজ এলাকা থেকে নিখোঁজ হয়।

নিখোঁজ ছাত্রীর বাবা দিলিপ কুমার দাস বলেন, বিভিন্ন মাধ্যমে শুনেছি আমার মেয়ে সহজ সরল মনের হওয়ায় সাতৈর ইউনিয়নের প্রেমতারা গ্রামের আজিজুর মুন্সির ছেলে মো. জায়েদ মুন্সি (১৯) তাকে নিয়ে আত্মগোপনে রয়েছে।

আমার কিশোরী মেয়েকে যারা এখন পর্যন্ত নিখোঁজ করে রেখেছে, পুলিশ তাদেরকে খুঁজে বের করে আমার মেয়েকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়ার আহবান জানান। সে এখনও অপ্রাপ্ত বয়সে রয়েছেন।

প্রেমতারা গ্রামে ছেলের বাড়িতে গেলে কাউকে পাওয়া যায়নি।

তবে ছেলেলের চাচি শিউলী বেগম বলেন, মেয়ের বাড়ি থেকে তার পরিবারের সদস্যরা থানা থেকে পুলিশ এনে তদন্ত করতে আসলে শুনতে পায়, আমার ভাসুরের ছেলে জায়েদ একটি হিন্দু ধর্মাবলম্বী মেয়েকে নিয়ে পালিয়েছে। সে গত মঙ্গলবার সন্ধ্যার পর থেকে নিখোঁজ রয়েছে। আমরাও তাকে খুঁজতে বের হয়েছি।

আরও পড়ুনঃ বোয়ালমারীতে ‘স্বাধীনতা শিক্ষক পরিষদ’-র আহবায়ক কমিটি গঠন

বোয়ালমারী থানার অফিসার ইনচার্জ মুহাম্মাদ আব্দুল ওহাব বলেন, এ ঘটনায় ভুক্তভোগী কলেজ ছাত্রীর বাবা বাদী হয়ে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ পাওয়ার পরে ওই ছেলের বাড়িতে পুলিশ গিয়ে তদন্ত করেছে। এই মূহুর্তে তাদের খুঁজতে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে সনাতন ধর্মাবলম্বী কলেজ ছাত্রী নিখোঁজ থানায় জিডি

আপডেট টাইম : ০৫:২১ অপরাহ্ন, বুধবার, ৩ অগাস্ট ২০২২
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :