ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে শ্রদ্ধা আর ভালোবাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

ফরিদপুরের বোয়ালমারীতে শ্রদ্ধা ও ভালোবাসায় যথাযোগ্য মর্যাদায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার দিনের প্রথম প্রহরে গোহাটা সংলগ্ন উপজেলার কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয়।
উপজেলা পরিষদ, উপজেলা প্রশাসন, পৌরসভা, উপজেলা আওয়ামী লীগ, বিএনপি, পল্লী বিদ্যুত সমবায় সমিতি, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স, বোয়ালমারী থানা, সাব রেজিস্ট্রার অফিস, যুবলীগ, স্বেচ্ছাসেবকলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থা এবং সংগঠনের পক্ষে ভাষা শহীদদের প্রতি যথাযোগ্য মর্যাদায় কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সভাপতি এম এম মোশাররফ হোসেন মুশা মিয়া, সাধারণ সম্পাদক মো. শাহজাহান মীরদাহ পিকুল, ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সভাপতি এডভোকেট মো. লিয়াকত শিকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, পৌরসভার মেয়র মো. সেলিম রেজা লিপন, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. খালেদুর রহমান, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুল আলম প্রমুখ।
সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারি-বেসরকারি, আধা স্বায়ত্তশাসিত ভবন, শিক্ষা প্রতিষ্ঠান এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোতে জাতীয় পতাকা অর্ধনমিত করে উত্তোলন করা হয়। সকাল সাড়ে সাতটায় উপজেলা চত্বর থেকে শুরু হয়ে কেন্দ্রীয় শহীদ মিনার পর্যন্ত প্রভাত ফেরী অনুষ্ঠিত হয়।
ভাষা আন্দোলনের তাৎপর্য নিয়ে সেখানে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সকাল নয়টায় উপজেলা পরিষদ হলরুমে চিত্রাংকন, সুন্দর হাতের লেখা ও রচনা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। উপজেলার সকল মসজিদ, মন্দির ও অন্যান্য উপসনালয়ে ভাষা শহীদদের রুহের মাগফেরাতের জন্য মিলাদ মাহফিল ও বিশেষ প্রার্থনার আয়োজন করা হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বড় জয়ে এল ক্লাসিকোর প্রস্তুতি সারল রিয়াল মাদ্রিদ

error: Content is protected !!

বোয়ালমারীতে শ্রদ্ধা আর ভালোবাসায় মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

আপডেট টাইম : ১১:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২১ ফেব্রুয়ারী ২০২২
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :