ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে টাকা চোর গ্রেপ্তার

ব্যাংক থেকে গ্রাহকের টাকা চুরির ঘটনার প্রায় দুই মাস পর চোরের ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশ চোরকে সনাক্ত ও আটক করতে সক্ষম হয়েছে। ফরিদপুরের বোয়ালমারী থানা পুলিশের একটি দল সোমবার (১৪.০৩.২০২২) ভোর রাতে মাদারীপুরের রাজৈর উপজেলা থেকে অভিযুক্তকে আটক করে। গ্রেপ্তার ব্যক্তিকে গতকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

থানা সূত্রে জানা যায়, অগ্রণী ব্যাংকের বোয়ালমারী শাখার হিসাব থেকে চলতি বছরের ২৩ জানুয়ারি এক লাখ টাকা তোলেন গ্রাহক রাশিদা বেগম। উপজেলার গুণবহা ইউনিয়নের বাগুয়ান গ্রামের আব্দুর রাজ্জাক মোল্লার স্ত্রী রাশিদা।

ব্যাংক থেকে টাকা তোলার পরপরই অপরিচিত এক পুরুষ লোক রাশিদাকে টাকা গুলো গুনে দেওয়ার প্রস্তাব দেন।
এতে রাজি হলে অপরিচিত ওই ব্যক্তি টাকা গণনার ফাঁকে বান্ডিলে থাকা একটি পাঁচশ টাকার ছেঁড়া নোট রাশিদাকে ধরিয়ে দিয়ে ব্যাংকের ক্যাশ কাউন্টার থেকে পাল্টে আনতে বলেন। রাশিদা ছেঁড়া টাকা পাল্টাতে ব্যাংকের কাউন্টারে গেলে বাকি টাকা নিয়ে চম্পট দেন অপরিচিত ওই ব্যক্তি। এ সময় ঘটনাস্থলে চোরের ফেলে যাওয়া একটি মোবাইল ফোন পেয়ে তা থানা পুলিশের হাতে জমা দেন ভুক্তভোগী গ্রাহক রাশিদা বেগম। এ ঘটনায় পরদিন অজ্ঞাত ব্যক্তিদের আসামি করে ঘটনার শিকার গ্রাহক বাদি হয়ে থানায় একটি চুরির মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার উপপরিদর্শক মো. ওহিদুল ইসলাম জানান, মামলা তদন্তকালে ব্যাংকের ভেতরে চোরের ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে তথ্য প্রযুক্তি ব্যবহার করে ও ব্যাংকের সিসি টিভির ফুটেজ পর্যালোচনা করে চোরকে সনাক্ত করা হয়।

ঘটনার প্রায় দুই মাস পর মাদারীপুরের রাজৈর উপজেলার টেকেরহাট পৌরসভার শারমঙ্গল মহল্লা থেকে মো. মাইন উদ্দিনকে (৫৫) ব্যাংক থেকে গ্রাহকের এক লাখ টাকা চুরির ঘটনায় আটক করা হয়। মাইন উদ্দিন শারমঙ্গল মহল্লার মো. আমান উদ্দিনের ছেলে। আটক মাইন উদ্দিন পেশায় একজন ফল ব্যবসায়ী। মাইন উদ্দিনের স্বীকারোক্তি অনুযায়ী তাঁর বাড়ি থেকে চুরি যাওয়া এক লাখ টাকার মধ্যে ৮০ হাজার টাকা উদ্ধার করে আদালতে আসামিসহ জমা দেওয়া হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বেগম জিয়া জীবিত থাকলে গুপ্ত স্লোগানের কী হতো

error: Content is protected !!

বোয়ালমারীতে ফেলে যাওয়া মোবাইল ফোনের সূত্র ধরে টাকা চোর গ্রেপ্তার

আপডেট টাইম : ০৫:৩৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মার্চ ২০২২
বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :