ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে পাউবো’র জায়গায় দোকান ঘর নির্মাণের অভিযোগ 

ফরিদপুরের বোয়ালমারীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। পাউবো-র প্রায় এক শতাংশ জায়গা দখল করে আরসিসি পিলার করে দোকান ঘর নির্মাণের কাজ কয়েক দিন চলার পর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছে।
জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের দৈতর কাঠি গ্রামের সৈয়দ কাজীর ছেলে মো. মনির কাজী ওই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বারাশিয়া নদীর পাড় ঘেঁষে প্রায় এক শতাংশ জমি দখল করে দোকান ঘর নির্মাণ করছিলেন। পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গায় আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে তিনি এই ঘর নির্মাণ করছিলেন। আরসিসি পিলার করে উপরে টিনের ছাউনির এবং চারিদিকে টিনের বেড়া দেয়া হচ্ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তৎপরতায় মাঝপথে কাজ বন্ধ হয়ে গেছে।
পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধভাবে দোকান ঘর নির্মাণের বিষয়ে প্রশ্ন করা হলে মনির কাজী বলেন, সবাইকে ম্যানেজ করেই কাজ করা হচ্ছে। এ ব্যাপারে পানি উন্নয়ন বোর্ড বোয়ালমারী পওর শাখার উপ-সহকারী প্রকৌশলী শশাংক কুমার বিশ্বাস মঙ্গলবার (১২ এপ্রিল) বলেন, খবর পেয়ে কাজ বন্ধ করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে পাউবো’র জায়গায় দোকান ঘর নির্মাণের অভিযোগ 

আপডেট টাইম : ০৫:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১২ এপ্রিল ২০২২
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ :
ফরিদপুরের বোয়ালমারীতে পানি উন্নয়ন বোর্ডের জায়গায় অবৈধ স্থাপনা নির্মাণ করার অভিযোগ পাওয়া গেছে। পাউবো-র প্রায় এক শতাংশ জায়গা দখল করে আরসিসি পিলার করে দোকান ঘর নির্মাণের কাজ কয়েক দিন চলার পর অভিযোগের ভিত্তিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কাজ বন্ধ করে দিয়েছে।
জানা যায়, উপজেলার ঘোষপুর ইউনিয়নের দৈতর কাঠি গ্রামের সৈয়দ কাজীর ছেলে মো. মনির কাজী ওই গ্রামের পাশ দিয়ে প্রবাহিত বারাশিয়া নদীর পাড় ঘেঁষে প্রায় এক শতাংশ জমি দখল করে দোকান ঘর নির্মাণ করছিলেন। পানি উন্নয়ন বোর্ডের ওই জায়গায় আরসিসি পিলার দিয়ে অবৈধভাবে তিনি এই ঘর নির্মাণ করছিলেন। আরসিসি পিলার করে উপরে টিনের ছাউনির এবং চারিদিকে টিনের বেড়া দেয়া হচ্ছিল। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের তৎপরতায় মাঝপথে কাজ বন্ধ হয়ে গেছে।
আরও পড়ুনঃ ক্যান্সারে আক্রান্ত ডলি বেগমকে আর্থিক সাহায্য  প্রদান