ফরিদপুরের বোয়ালমারীতে এক গৃহবধূর মৃতদেহ উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ। নিহত গৃহবধূর নাম মোছা. মনি বেগম (২৮)। সে উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেম্বরদী গ্রামের মো. লিয়াকত হোসেন কালন মিয়ার মেয়ে।
জানা যায়, উপজেলার দাদপুর ইউনিয়নের কমলেশ্বরদী গ্রামের সেলিম কাজীর ছেলে হুমায়ুন কাজী তার ২য় স্ত্রী মনি বেগমকে নিয়ে একই গ্রামের মৃত শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। শনিবার (১৬ এপ্রিল) সকাল নয়টার দিকে হুমায়ুনের ২য় স্ত্রীর (মনি বেগম) ছেলে মো. সিয়াম (১২) ভাড়া বাসায় এসে দেখে তার মা মৃত অবস্থায় ঘরের মধ্যে পড়ে আছে। এ সময় তার শোরচিৎকারে আশপাশের লোকজন এসে মনি বেগমকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ বেলা ৪টার দিকে কমলেশ্বরদী গ্রাম থেকে লাশ উদ্ধার করে বোয়ালমারী থানায় নিয়ে আসে।
দাদপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মোশাররফ হোসেন মনি বেগমের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, হুমায়ুন তার ২য় স্ত্রী মনি বেগমকে নিয়ে কমলেশ্বরদী গ্রামের শাহজাহান মিয়ার বাড়িতে ভাড়া বাসায় থাকতেন। চলতি মাসের থেকে ওই বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছে। হুমায়ুন বর্তমানে কোন কাজকর্ম করতেন না বলে জেনেছি।
এ ব্যাপারে বোয়ালমারী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সালাউদ্দিন আহমেদ বলেন, খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। সুরতহাল রিপোর্টের পর লাশ ময়নাতদন্তের জন্য ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হবে

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ 

























