ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে কৃষকলীগের শোক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি  

ফরিদপুরের বোয়ালমারীতে উপজেলা কৃষকলীগের উদ্যোগে শোক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। শুক্রবার (১৩ আগস্ট) সকাল ১১টায় স্থানীয় কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজ প্রাঙ্গণে জেলা ও উপজেলার কৃষকলীগের নেতৃবৃন্দের অংশগ্রহণে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়।
পরে বেলা সাড়ে ১১টায় বোয়ালমারী উপজেলা কৃষকলীগ কার্যালয়ে ১৫ আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে এক শোক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে কৃষকলীগের কর্মীদের মধ্যে গাছের চারা বিতরণ করা হয়।
বাংলাদেশ কৃষকলীগের বোয়ালমারী উপজেলা শাখা কর্তৃক আয়োজিত শোক সভার উদ্বোধন করেন বাংলাদেশ পুলিশের সাবেক এআইজি মালিক খসরু। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর জেলা কৃষকলীগের সভাপতি শেখ শহিদুল ইসলাম এবং প্রধান বক্তা ছিলেন জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ও ফরিদপুর জজ কোর্টের এপিপি এড প্রদীপ কুমার দাস লক্ষ্মণ।
বোয়ালমারী উপজেলা কৃষকলীগের আহবায়ক আকরামুজ্জামান মৃধা রুকুর সভাপতিত্বে এবং সদস্য সচিব শরীফ শাহিনুর আলমের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা কৃষকলীগের মহিলাবিষয়ক সদস্য সবিতা বৈরাগী, জেলা কৃষকলীগের সদস্য শেখ মো. আকতার, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক ও চতুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মুনীর হোসেন, ঘোষপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. চান মিয়া, ময়না এসিবোস ইন্সটিটিউশনের প্রধান শিক্ষক মো. মোকলেছুর রহমান, উপজেলা কৃষকলীগের যুগ্ম আহবায়ক মো. কামরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সদস্য আমীর চারু বাবলু, খান মোস্তাফিজুর রহমান সুমন, মো. কুদ্দুস মোল্যা প্রমুখ।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জাতীয় প্রেসক্লাবের প্রতিষ্ঠাবার্ষিকীতে সাংবাদিকদের মিলনমেলা

error: Content is protected !!

বোয়ালমারীতে কৃষকলীগের শোক সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি  

আপডেট টাইম : ০৫:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ১৩ অগাস্ট ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধিঃ :