ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে করোনার গণটিকা কার্যক্রম শুরু

করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে সারাদেশে গণহারে টিকা কার্যক্রমের অংশ হিসেবে ফরিদপুরের বোয়ালমারীতে ১২টি কেন্দ্রে টিকাদান শুরু হয়েছে।  শনিবার (৭ আগস্ট) সকাল ৯টা থেকে একযোগে এ কার্যক্রম শুরু হয়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী কেন্দ্র ছাড়াও পৌরসভা কার্যলয়সহ ১০টি ইউনিয়নে দশটি অস্থায়ী কেন্দ্রে এ কার্যক্রম চলবে বেলা ৩টা পর্যন্ত। প্রতিটি কেন্দ্রের তিনটি বুথে ৬০০ জনকে টিকা দেওয়া হবে। উপজেলাটিতে রান টেস্ট হিসাবে আজ মোট ৭ হাজার ২০০ জনকে টিকা দেওয়ার লক্ষ্যমাত্রা রয়েছে।
বোয়ালমারী পৌর সভা কার্যালয়ে সকাল ৯টায় গণটিকা কার্যক্রমের উদ্বোধন করেন পৌর মেয়র মো. সেলিম রেজা লিপন।  এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা  ডা. মো. খালেদুর রহমান, প্যানেল মেয়র মো. মমিন খান, কাউন্সিলর শেখ আজিজুল হক,  কাউন্সিলর বিপ্লব মিয়া প্রমুখ।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. খালেদুর রহমান জানান পরিকল্পনা অনুযায়ী ৬ থেকে ১২ আগস্ট পর্যন্ত ৬ দিনের ক্যাম্পেইনের কথা থকলেও আপাতত একদিন (৭ আগস্ট) ভ্যাকসিন দেওয়া হচ্ছে।  সাতদিন বন্ধ থাকার পর আবার ১৪ আগস্ট থেকে গণহারে টিকা কার্যক্রম ক্যাম্পেইন চালু হবে। তবে স্বাস্থ্য কমপ্লেক্সের চলমান টিকাদান কর্মসূচি অব্যাহত থাকবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ধর্মীয় সম্প্রীতি ও সবার সমান অধিকার নিশ্চিত করতে চায় সরকার: শেখ রবিউল আলম

error: Content is protected !!

বোয়ালমারীতে করোনার গণটিকা কার্যক্রম শুরু

আপডেট টাইম : ০৩:৫৭ অপরাহ্ন, শনিবার, ৭ অগাস্ট ২০২১
বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি: :