বোয়ালমারীতে উপজেলা ছাত্রলীগের সাবেক সম্পাদকের মায়ের মৃত্যু
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাহাদুল আখতার তপন এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মো. তানভীর আখতার শিপারের মা আজিজুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৭৭ বছর। শনিবার দুপুর আড়াইটার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। দুই দিন ধরে তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ শনিবার রাত নয়টায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। পরে তাকে উপজেলার গুনবহাস্থ নিজ বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এক বিবৃতিতে আজিজুন্নাহারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
ফরিদপুরের বোয়ালমারী উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক রাহাদুল আখতার তপন এবং আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির উপ-গনযোগাযোগ ও সাংবাদিকতা বিষয়ক সম্পাদক মো. তানভীর আখতার শিপারের মা আজিজুন্নাহার ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাহি রাজিউন)।
তার বয়স হয়েছিল ৭৭ বছর। শনিবার দুপুর আড়াইটার দিকে স্ট্রোকজনিত কারণে তিনি মারা যান। দুই দিন ধরে তিনি ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।
মৃত্যুকালে তিনি চার ছেলে, এক কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমার জানাযার নামাজ শনিবার রাত নয়টায় নিজ বাসভবনে অনুষ্ঠিত হয়। পরে তাকে উপজেলার গুনবহাস্থ নিজ বাড়ির পাশের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
তার মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু এক বিবৃতিতে আজিজুন্নাহারের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেন।
এছাড়া বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এডভোকেট মো. লিয়াকত সিকদার, উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা গভীর শোক ও দু:খ প্রকাশ করেন। তারা মরহুমার রুহের মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
নিজস্ব প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুরঃ 



















