ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীর রুপদিয়া বড় খালে নৌকা বাইচ অনুষ্ঠিত

বাঙালির ঐতিহ্য লালন করতে বৈঠার ছলাৎ ছলাৎ শব্দে মাঝিমাল্লার গানের তালে তালে বোয়ালমারী উপজেলার সাতৈর ইউনিয়নের রুপদিয়া গ্রামের খালে নৌকা বাইচ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ প্রতিযোগিতা দেখতে খালের পাড়ে মানুষের ঢল নামে। কয়েক দিন আগে থেকে প্রচার প্রচারণা চালানোর কারণে গ্রামের মানুষ ছাড়াও শহর থেকে অসংখ্য মানুষ ভীড় জমায় রুপদিয়া বাসুদেবপুর রাস্তায় ও স্থানীয় লোকজন খালে ডিঙি নৌকা, ট্রলারে ও গাছে উঠে নৌকা বাইচ উপভোগ করে।
এ উপলক্ষে আশেপাশের ৬ টি গ্রামে উৎসবের আমেজ বিরাজ করে। রুপদিয়া ব্রিজের এপার ওপার দুই পাশে মেলা বসে। মেলায় সকাল থেকেই বিভিন্ন ধরনের মিষ্টি, আঁখ, খেলনা সামগ্রী বেচাকেনা করে দোকানীরা।
শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে সাতৈর ইউনিয়নের বাসিন্দাদের আয়োজনে এ নৌকা বাইচের অনুষ্ঠিত হয়।
সাতৈর ইউনিয়ন বিএনপির সভাপতি মো.  জাকির হোসেন টিয়াই এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষকদলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেন্দ্রীয় মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, সাতৈর ইউনিয়নের চেয়ারম্যান রাফিউল আলম মিন্টু, বিশিষ্ট ব্যবসায়ী দেলোয়ার হোসেন, পৌর বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ইকরাম হোসেন, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক সঞ্জায় সাহা প্রমুখ।
নৌকা বাইচে প্রথম হয়েছে বোয়ালমারী সদর ইউনিয়নের রামনগরের ধলা মিয়ার সোনার বাংলা নৌকা, দ্বিতীয় হয়েছে একই ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের কায়েম ফকিরের জলপরী নৌকা, এবং তৃতীয় হয় মধুখালীর নৌকা। বিজয়ীদের হাতে প্রধান অতিথি পুরস্কার তুলেদেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

error: Content is protected !!

বোয়ালমারীর রুপদিয়া বড় খালে নৌকা বাইচ অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৭:৩০ অপরাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
এস. এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :