ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীর তেলজুড়ী কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ী বাজার সংলগ্ন কুমার নদে শতবর্ষী ঐতিহ্যবাহী নৌকা বাইচ অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে তেলজুড়ী বাজার ও নৌকা বাইচ কমিটির আয়োজনে কুমার নদে এ নৌকা বাইচ অনুষ্ঠানে প্রধান অতিথি থেকে বিজয়ীদের হতে পুরস্কার তুলে দেন আরিডড গ্রুপের চেয়ারম্যান আজিজুল আকিল ডেভিড সিকদার।
শতবর্ষী তেলজুড়ী এ নৌকা বাইচ দেখতে বিভিন্ন জেলা থেকে লোকজন এসে জমায়েত হয়। কুমার নদের দু পাড় এবং তেলজুড়ী বেইলী ব্রিজের ওপর উৎসুক জনতার ভীড়। প্রতি বছর আশ্বিন মাসের ১১ তারিখে এ ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও মেলা অনুষ্ঠিত হয়। নৌকা বাইচ উপলক্ষে স্থানীয় লোকজন আত্মীয় স্বজনদের দাওয়াত করে ঈদের মত মেহেমানদারী করে এ দিনটি উদযাপন করেন। নৌকা বাইচ মেলার ঐতিহ্যবাহী খাবার মিষ্টান্নের মধ্যে; চিনি গজা, আমিত্তি, রসগোল্লা, জিলেপী, এবং ইলিশ মাছ, আঁখ প্রসিদ্ধ খাবার হিসেবে বেশ পরিচিত।
শেখর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মো. রইসুল ইসলাম পলাশের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ব্যবসায়ী সমাজসেবক সাহাবুদ্দিন আহমেদ নিউটন মিয়া, মেলা কমিটির সাধারণ সম্পাদক সৈয়দ আলী আহমেদ জাহিদ, কোষাধ্যক্ষ মো. কামাল হোসেন সিকদার, তেলজুড়ী বাজার বণিক সমিতির সভাপতি ওবাইদুর রহমান সরদার প্রমুখ।
প্রতিযোগীতায় বোয়ালমারী উপজেলার সদর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের মো. কায়েম ফকিরের ভাই ভাই জলপরী নৌকা প্রথম, পরমেশ্বরদী ইউনিয়নের তামারহাজী গ্রামের বাকু শেখের নৌকা দ্বিতীয়, এবং কাশিয়ানীর হোগলাকান্দীর নৌকা তৃতীয় স্থান অধিকার করেন। পুরস্কার হিসেবে বিজয়ীদের দুই’টি ফ্রিজ ও একটি এলইডি টিভি দেয়া হয়।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাজেক অবরোধ: পাঁচ দাবির চারটিতে সমঝোতা, দ্রুত অবরোধ তোলার আশা

error: Content is protected !!

বোয়ালমারীর তেলজুড়ী কুমার নদে ঐতিহ্যবাহী নৌকা বাইচ

আপডেট টাইম : ০৮:৫৭ পূর্বাহ্ন, শুক্রবার, ২৭ সেপ্টেম্বর ২০২৪
এস. এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :