ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

ফরিদপুরের বোয়ালমারীতে ময়না ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক সাধারণ সম্পাদক শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে বোয়ালমারী থানা পুলিশ। বুধবার (১৫ মে) দুপুরে আসামীকে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

বেআইনি সংঘবদ্ধ হয়ে হামলার অভিযোগে ময়না ইউনিয়নের কান্দাকুল গ্রামের মৃত খালেক মোল্যার ছেলে ফরিদ মোল্যা দণ্ডবিধির ১৪৩/৩২৩/ ৩২৫/৩০৭/ ৫০৬/ ১১৪ ধারায় ওই স্বেচ্ছাসেবক লীগ নেতার বিরুদ্ধে ১৪ মে বোয়ালমারী থানায় মামলাটি করেন। মামলা দায়েরের পর অভিযুক্ত স্বেচ্ছাসেবক লীগ নেতা শহীদুল ইসলাম ও চুন্নু সরদারকে ওই রাতেই গ্রেপ্তার করে থানা পুলিশ।

মামলা সূত্রে জানা যায়, ফরিদ মোল্যার সাথে গ্রাম্য দলাদলি নিয়ে দীর্ঘদিন যাবত স্বেচ্ছাসেবক লীগ নেতা শহিদুল ইসলামের বিরোধ চলে আসছে। এর জের ধরে গত ১২ মে রাত আটটার দিকে কান্দকুল গ্রামের আক্তার মেম্বারের দোকানের ভেতর একই গ্রামের হাসেম সরদারের ছেলে চুন্নু সরদার, রহিম মুন্সির ছেলে ছরোয়ার মুন্সি, মৃত আইস সেখের ছেলে স্বেচ্ছাসেবক লীগ নেতা মো. শহিদুল, মো. আকরাম মাতুব্বর, রিশন সরদারসহ অজ্ঞাতনামা ৭/৮ জন ফরিদ মোল্যার উপর রড ও লাঠিসোঁটা নিয়ে হামলা চালায়। এতে মারাত্মক আহত হয় ফরিদ মোল্যা। তিনি বর্তমানে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও বোয়ালমারী থানার উপ-পরিদর্শক তন্ময় চক্রবর্তী বলেন, ১৪ মে মামলা হলে রাতেই তাকে গ্রেফতার করা হয়। আজ (১৫ মে) দুপুরে ফরিদপুর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মানবতাবিরোধী অপরাধে হানিফসহ ৪ আসামির রায় বৃহস্পতিবার

error: Content is protected !!

বোয়ালমারীতে স্বেচ্ছাসেবক লীগ নেতা গ্রেপ্তার

আপডেট টাইম : ০৬:১৬ অপরাহ্ন, বুধবার, ১৫ মে ২০২৪
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :