ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩০

ফরিদপুরের বোয়ালমারীতে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন থেকে একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। দুর্ঘটনায় একটি ওষুধের এবং একটি কম্পিউটারের দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে।
বুধবার (১৭ মে) দুপুর দেড়টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের সাতৈর-মহম্মদপুর সড়কের হাটখোলারচর বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সুত্রে জানাগেছে, যাত্রীবাহী গোল্ডেন লাইন পরিবহনের একটি বাস ঢাকা থেকে মাগুরার মহম্মদপুরের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বোয়ালমারী উপজেলার হাটখোলারচর বটতলায় পৌঁছালে দ্রুতগামী যাত্রীবাহী বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি বালুবোঝাই ড্রাম ট্রাককে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে বালুবোঝাই ড্রাম ট্রাকটিও নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের একটি কম্পিউটার এবং একটি ওষুধের দোকান ঘরের মধ্যে ঢুকে পড়ে। দুর্ঘটনায় উভয় যানের চালক, হেলপারসহ কমপক্ষে ৩০ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে যাত্রীবাহী বাসের চালকের অবস্থা আশঙ্কাজনক।
আহতরা মাগুরার মহম্মদপুর, বোয়ালমারী ও ফরিদপুরের বিভিন্ন হাসপাতাল থেকে চিকিৎসা নিয়েছেন। আহতদের মধ্যে ৯ জনকে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। ভর্তিকৃতরা হলেন- উপজেলার গোহাইলবাড়ি গ্রামের সরজ কুন্ডু, ময়না গ্রামের লুৎফর মোল্যা, পার্শ্ববর্তী নড়াইলের লোহাগড়া উপজেলার কালীগঞ্জ গ্রামের আবুল হোসেন, মাগুরার মহম্মদপুর উপজেলায় সামনগর গ্রামের তৈয়েবুর মোল্যা, কালীশংকরপুর গ্রামের মাসুদ রানা, বরুলিয়া গ্রামের সাহাদাত, মধুখালি উপজেলার বাগাট ইউনিয়নের জাকির এবং একই গ্রামের আকিদুল।
এ ব্যাপারে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. শারমিন জাহান টুম্পা বলেন, আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনকে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।
এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আব্দুল ওহাব বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধিন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে বাস-ট্রাক সংঘর্ষে আহত ৩০

আপডেট টাইম : ০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি, বোয়ালমারী, ফরিদপুর :