দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084
আপডেট টাইম :
১০:৫৯ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
২৬২
বার পঠিত
বোয়ালমারীতে নৌকা বাইচ ও মেলা উদযাপন কমিটির সভাপতি হলেন লিটু সিকদার
ফরিদপুরের বোয়ালমারীর ঐতিহ্যবাহী তেলজুড়ি নৌকা বাইচ ও মেলা উপলক্ষে গঠিত মেলা উদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন গণমাধ্যম কর্মী লিটু সিকদার। এ বছর মেলার ১২৩তম বার্ষিকী। সভাপতির দায়িত্বপ্রাপ্ত লিটু সিকদার স্থানীয় দৈনিক সময়ের প্রত্যাশা এবং সাপ্তাহিক আগামীর প্রত্যাশার সম্পাদক ও প্রকাশক। উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজার সংলগ্ন কুমার নদে প্রতি বছর ২৬ সেপ্টেম্বর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মেলাও বসে। মেলাকে কেন্দ্র করে আশেপাশের কয়েকটি গ্রামে সেপ্টেম্বর মাস জুড়েই উৎসবের আমেজ বিরাজ করে। মিষ্টি, ফাস্ট ফুডের দোকানসহ বিভিন্ন পণ্যের পসারা সাজিয়ে বিক্রেতারা নৌকা বাইচের ১৫-২০ দিন আগে থেকেই তাদের অস্থায়ী দোকান দেন। স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে এ বছর মেলা আয়োজনে অনিশ্চয়তা দেখা দিলে এক পর্যায়ে স্থানীয়রা সর্বসম্মতিক্রমে লিটু সিকদারকে সভাপতির দায়িত্ব দেন। নৌকা বাইচ ও মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার। এ ব্যাপারে মেলা উদযাপন কমিটির সভাপতি মো. লিটু সিকদার বলেন, সবাইকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে এবারের নৌকা বাইচ ও মেলা জাঁকজমকপূর্ণভাবে পালন করবো বলে আশা করছি। মেলা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সবাই সহযোগিতা করছে। আরও পড়ুনঃ নাগেশ্বরীর হাসনাবাদে স্থানীয় সরকার দিবস পালিত নৌকা বাইচ প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক নৌকাকেই এ বছর পুরস্কৃত করা হবে। এছাড়া...
ফরিদপুরের বোয়ালমারীর ঐতিহ্যবাহী তেলজুড়ি নৌকা বাইচ ও মেলা উপলক্ষে গঠিত মেলা উদযাপন কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন গণমাধ্যম কর্মী লিটু সিকদার। এ বছর মেলার ১২৩তম বার্ষিকী। সভাপতির দায়িত্বপ্রাপ্ত লিটু সিকদার স্থানীয় দৈনিক সময়ের প্রত্যাশা এবং সাপ্তাহিক আগামীর প্রত্যাশার সম্পাদক ও প্রকাশক।
উপজেলার শেখর ইউনিয়নের তেলজুড়ি বাজার সংলগ্ন কুমার নদে প্রতি বছর ২৬ সেপ্টেম্বর নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে মেলাও বসে। মেলাকে কেন্দ্র করে আশেপাশের কয়েকটি গ্রামে সেপ্টেম্বর মাস জুড়েই উৎসবের আমেজ বিরাজ করে। মিষ্টি, ফাস্ট ফুডের দোকানসহ বিভিন্ন পণ্যের পসারা সাজিয়ে বিক্রেতারা নৌকা বাইচের ১৫-২০ দিন আগে থেকেই তাদের অস্থায়ী দোকান দেন।
স্থানীয় রাজনীতিকে কেন্দ্র করে এ বছর মেলা আয়োজনে অনিশ্চয়তা দেখা দিলে এক পর্যায়ে স্থানীয়রা সর্বসম্মতিক্রমে লিটু সিকদারকে সভাপতির দায়িত্ব দেন।
নৌকা বাইচ ও মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার সদয় সম্মতি দিয়েছেন বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি এবং অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মো. লিয়াকত সিকদার।
এ ব্যাপারে মেলা উদযাপন কমিটির সভাপতি মো. লিটু সিকদার বলেন, সবাইকে সাথে নিয়ে দলমত নির্বিশেষে এবারের নৌকা বাইচ ও মেলা জাঁকজমকপূর্ণভাবে পালন করবো বলে আশা করছি। মেলা শান্তিপূর্ণভাবে উদযাপনের জন্য সবাই সহযোগিতা করছে।