ঢাকা , বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ১৭ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ফরিদপুরে ট্রিপল মার্ডারঃ ১০ ঘণ্টায় গ্রেফতার প্রধান আসামি, উদ্ধার কোদাল Logo ফরিদপুরে ‘শ্মশান বন্ধু’ কানু সেন অনেকটাই সুস্থ Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে নিজেদের বর্জ্যের কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

এস. এম রবিউল ইসলাম রুবেল:

ফরিদপুরের বোয়ালমারীতে নিজেদের গরুর বর্জ্যের কুয়ায় পড়ে সাফওয়ান (২০ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) সকাল ১১টার দিকে উপজেলার ময়না ইউনিয়নের আমগাছিয়াডাঙ্গী উত্তরপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাফওয়ান ওই গ্রামের মুরাদ মাস্টার ও হালিমা বেগম দম্পতির মেজ ছেলে।

সরেজমিনে জানা যায়, সকালে সাফওয়ানের বাবা মুরাদ মাস্টার বড় ছেলেকে নিয়ে স্কুলে যান। এদিকে মা হালিমা বেগম বাড়ি থেকে কিছুটা দূরে পাট বাছতে যান। এ সময় অসাবধানতাবশত ছোট্ট শিশু সাফওয়ান বাড়ির পাশের গরুর বর্জ্যের কুয়ায় পড়ে যায়।

মা হালিমা বেগম শুকনা পাটকাঠি নিয়ে ফেরার সময় কুয়ার পাড়ে ছেলের প্যান্ট দেখতে পান। কুয়ার ভেতরে তাকিয়ে দেখেন সন্তানের পা ভেসে উঠেছে। দ্রুত তাকে উদ্ধার করে মহম্মদপুর হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের চিকিৎসক মৃত ঘোষণা করেন।

স্থানীয়রা জানান, শিশুটি সম্ভবত মায়ের পিছু নিয়েছিল। কিন্তু খেয়াল না করায় সে কুয়ায় পড়ে যায়।

শিশুর পিতা মুরাদ মাস্টার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমি তো বড় ছেলেকে স্কুলে নিয়ে গিয়েছিলাম। বাড়ি ফিরে এসে শুনি আমার সাফওয়ান আর নেই।”

বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। শিশুটি কুয়ায় পড়ে মারা গেছে। পরিবারের কোনো অভিযোগ না থাকায় লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

খন্দকার মোশাররফের শতাধিক ব্যাংক হিসাব জব্দের নির্দেশ, সুইজারল্যান্ডে অবস্থানের গুঞ্জন

error: Content is protected !!

বোয়ালমারীতে নিজেদের বর্জ্যের কুয়ায় পড়ে শিশুর মৃত্যু

আপডেট টাইম : ০৬:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ অগাস্ট ২০২৫
এস. এম রবিউল ইসলাম রুবেল, স্টাফ রিপোর্টার :