ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে জেলা পরিষদের মার্কেটে অগ্নিকাণ্ড

বোয়ালমারীতে ডাক বাংলো রোডে অবস্থিত জেলা পরিষদ মার্কেটে বুধবার (২১ ডিসেম্বর) বেলা সাড়ে ১২টার দিকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই মার্কেটে অবস্থিত উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকের ব্যবসায়িক অফিসে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডের সময় অফিসটি বন্ধ ছিল।
অগ্নিকাণ্ডের ঘটনায় ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী এবং উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিক জেলা পরিষদের ডাক বাংলোয় বিকালে এক সংবাদ সম্মেলন করেন। ভবনের ছাদ থেকে পানি এসি এবং লাইটের হোল্ডারের মধ্যে ঢুকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে বলে তিনি অভিযোগ করেন।
সংবাদ সম্মেলনে প্রান্ত সিদ্দিক বলেন, আমি জেলা পরিষদের মার্কেটের একটি কক্ষ ব্যবসায়িক অফিস হিসেবে ব্যবহার করি। ভবনের ওই কক্ষের ছাদ দিয়ে পানি পড়ত। এসি এবং লাইটের হোল্ডারের মধ্যে পানি ঢুকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সাড়ে ৫লাখ টাকা খরচ করে আমি কক্ষের ডেকোরেশন করেছি। এছাড়া ঘরে এসি, আইপিএস ছিল। আমার অনেক গুরুত্বপূর্ণ কাগজ, চেক বইসহ যাবতীয় ডকুমেন্ট অফিসে ছিল। সবই আগুন এবং ফায়ার ব্রিগেডের পানিতে নষ্ট হয়েছে।
সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমাল, জেলা ছাত্রলীগের সহ সম্পাদক সাফাত ইসলাম বাপী, যুগ্ম সাধারণ সম্পাদক হাসিবুল ইসলাম, রাকিব আহমেদ, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম মৃদুল প্রমুখ।
এ ব্যাপারে বোয়ালমারী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আব্দুল সাত্তার বলেন, বৈদ্যুতিক গোলযোগের দরুন এসির কমপ্রেসার বিস্ফোরিত হয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। আগুন নেভাতে গিয়ে পানি দেয়ার কারণে ডেকোরেশন কিছুটা নষ্ট হয়েছে। এছাড়া ৪/৫টি চেয়ার, এসি, আইপিএস নষ্ট হয়েছে। লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য

error: Content is protected !!

বোয়ালমারীতে জেলা পরিষদের মার্কেটে অগ্নিকাণ্ড

আপডেট টাইম : ০৭:০৭ অপরাহ্ন, বুধবার, ২১ ডিসেম্বর ২০২২
দীপংকর পোদ্দার অপু, বোয়ালমারী, ফারিদপুর :