ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে জামানত হারালেন ভাইস চেয়ারম্যানসহ তিন চেয়ারম্যান প্রার্থী

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা পরিষদ নির্বাচনে নির্ধারিত ভোট না পাওয়ায় বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যানসহ তিন চেয়ারম্যান প্রার্থী জামানত হারালেন। তারা হলেন- বর্তমান ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা, জেলা কৃষকলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা ও ব্যবসায়ী মো. হিরু মুন্সী।

নির্বাচনী বিধি অনুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদের জন্য একজন প্রার্থীকে নির্বাচন কমিশনের (ইসি) অনুকূলে ১ লাখ টাকা জমা দিতে হয়। আর ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদের জন্য ৭৫ হাজার টাকা জমা দিতে হয়। নির্বাচনে কোনো নির্বাচনী এলাকার প্রদত্ত ভোটের ১৫ শতাংশ ভোট যদি কোনো প্রার্থী না পান, তাহলে তাঁর জামানত বাজেয়াপ্ত হয়।

গত ৫ জুন চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচনে বোয়ালমারী উপজেলায় পাঁচ প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচন করেন। উপজেলায় মোট ভোটার ২ লাখ ৭ হাজার ১৮৮ জন নির্বাচনে ৭৮টি কেন্দ্রে ১ লাখ ৫ হাজার ১৪২ জন ভোট দেন। ভোটের হার ছিল ৫০ দশমিক ৭৫।

প্রদত্ত ভোটের ১৫ শতাংশ হিসেবে জামানত রক্ষার জন্য প্রার্থীদের পাওয়ার দরকার ছিলো ১৫ হাজার ৭৭১ ভোট। অথচ লিটন মৃধা আনারস প্রতীকে পেয়েছে ৭ হাজার ৫০৯ ভোট। আরেক প্রার্থী হিরু মুন্সী কাপ-পিরিচ প্রতীক নিয়ে পেয়েছেন ৫ হাজার ৫৭৪ ভোট এবং বর্তমান উপজেলা ভাইস চেয়ারম্যান সৈয়দ রাসেল রেজা মোটরসাইকেল প্রতীক নিয়ে পেয়েছেন ১২ হাজার ২৫৩ ভোট।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণায়

error: Content is protected !!

বোয়ালমারীতে জামানত হারালেন ভাইস চেয়ারম্যানসহ তিন চেয়ারম্যান প্রার্থী

আপডেট টাইম : ১১:৩৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৬ জুন ২০২৪
দীপঙ্কর পোদ্দার অপু, বিশেষ প্রতিনিধি :