ঢাকা , বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বোয়ালমারীতে চুরি যাওয়া আরো তিনটি মোটরসাইকেল উদ্ধার

ফরিদপুরের বোয়ালমারীতে আলোচিত আন্ত: জেলা মোটরসাইকেল চোর চত্রের সক্রিয় সদস্য মো. সোহেল মোল্যার (৩৫) কাছ থেকে আরো তিনটি মোটরসাইকেল উদ্ধার করেছে বোয়ালমারী থানা পুলিশ।

থানা সূত্রে জানা যায়, চলতি মাসের শুরুতে পার্শ্ববর্তী আলাফাডাঙ্গায় একটি মোটরসাইকেল চুরিকে কেন্দ্র করে হাতেনাতে সোহেলকে আটক করে পুলিশ। তার স্বীকারোক্তি অনুযায়ী ৪ মে বোয়ালমারী থেকে দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছিল। সে সময় আলফাডাঙ্গা থানার এস,আই মো. মোশাররফ হোসেন বাদি হয়ে বোয়ালমারী থানায় ৪১৩ ধারায় একটি মামলা করেন। মামলা নং ০১।

ওই মামলার তদন্ত কর্মকর্তা হন এস,আই আব্দুর রহমান। মামলার তদন্ত কর্মকর্তা আদালতে আসামির ৪ দিনের রিমান্ড চান। বিজ্ঞ আদালত আসামি সোহেলের দুই দিনের রিমান্ড মুঞ্জুর করেন। সোমবার (১৫ মে) আসামিকে রিমান্ডে থানায় এনে জিজ্ঞাসাবাদ করলে তার দেওয়া তথ্য অনুযায়ী থানা এলাকার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে একটি সুজুকি, একটি লাল রংয়ের ফেজার এবং একটি লাল রংয়ের হোন্ডা এসএম ১০০ সিসি মোট তিনটি মোটরসাইকেল চোরাই সন্দেহে উদ্ধার করেন।

বোয়ালমারী থানা অফিসার ইনচার্জ মুহাম্মদ আব্দুল ওহাব বলেন, সোহেল আন্তজেলা মোটরসাইকেল চোর চক্রের একজন সক্রিয় সদস্য। আন্ত জেলা চোরাই মোটরসাইকেল কেনাবেচার সাথেও সে জড়িত। তাকে রিমান্ডে আনার পর তার দেওয়া তথ্য মোতাবেক তিনটি মোটরসাইকলে উদ্ধার করা হয়েছে।

মোটরসাইকেলের চেসিস নম্বর পরিবর্তন ও ভূয়া নম্বর প্লেট বানিয়ে অসংখ্য চোরাই মোটরসাইকেল বিভিন্ন এলাকায় বিক্রি করেছে বলে জানতে পেরেছি। এ কাজের সাথে অনেকেই জড়িত বলে আমরা জানতে পেরেছি। তদন্তের স্বার্থে এখনই সব কিছু বলা সম্ভব নয়। বাকি জড়িতদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বোয়ালমারীতে চুরি যাওয়া আরো তিনটি মোটরসাইকেল উদ্ধার

আপডেট টাইম : ০৫:৫৬ অপরাহ্ন, বুধবার, ১৭ মে ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :