ঢাকা , সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেটের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ

মানিক কুমার দাস:

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে কর্মকর্তা-কর্মচারীরা বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছেন।

আজ সোমবার সকাল ৯টা ৫০ মিনিট থেকে ১০টা ৪০ মিনিট পর্যন্ত বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে এ কর্মসূচি পালন করা হয়।

মেডিকেল টেকনোলজিস্ট শেখ নুরুল আমিনের সভাপতিত্বে হাসপাতালের বহিঃবিভাগের সামনে অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে হাসপাতালের বিভিন্ন বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অংশগ্রহণ করেন।

এ সময় উপস্থিত ছিলেন প্রশাসনিক কর্মকর্তা মফিজুজ্জামান চৌধুরী, স্টোর অফিসার আব্দুল্লাহ আল মামুন, একাউন্টেন্ট মোঃ ওমর আলী, প্রধান সহকারী মোবাশ্বের আল হাসান, ক্যাশিয়ার মোহাম্মদ ফজলুল হকসহ অন্যান্যরা।

বক্তারা বলেন, দীর্ঘদিন ধরে ৯ ম পে-স্কেলে বিদ্যমান বৈষম্যের কারণে সরকারি কর্মচারীরা বেতন-ভাতায় ন্যায্য সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। তারা দ্রুত বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবি জানান। অন্যথায় কঠোর কর্মসূচি দেওয়ার হুঁশিয়ারিও দেন তারা।

পরে একটি বিক্ষোভ মিছিল হাসপাতালের সামনের সড়কসহ মেডিকেল কলেজের অভ্যন্তরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

জামায়াত কোনো রাজনৈতিক দল নয়, এটি সমিতি: বিএনপির এমপি

error: Content is protected !!

বৈষম্যমুক্ত ৯ম পে-স্কেলের গেজেটের দাবিতে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিক্ষোভ সমাবেশ

আপডেট টাইম : ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২ ফেব্রুয়ারী ২০২৬
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :