ঢাকা , বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বোয়ালমারীতে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় ৮ জন আটক

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় গণধর্ষণে জড়িত থাকার অভিযোগে ৮জনকে আটক করেছে থানা পুলিশ। বুধবার দিবাগত রাতভর অভিযান চালিয়ে ওই ৮জনকে আটক করা হয়। এ ঘটনায় বোয়ালমারী থানায় গণধর্ষণের শিকার ওই নারী বাদি হয়ে মামলা দায়ের করেছেন। মামলা নম্বর-১৭।

থানা সূত্রে জানা যায়, নড়াইল জেলার সদর উপজেলার ২৬ বছরের এক গৃহবধু আত্মীয়তার সূত্রে ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রামে খালাতো বোনের বাড়িতে বেড়াতে আসে। খালাতো বোনের জা আফরোজা বেগম অসুস্থ্য হয়ে বোয়ালমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন থাকায় ওই নারীর খালাতো বোন এলিনা বেগম হাসপাতালে অবস্থান করছেন।

এ খবর পেয়ে ওই নারী বোয়ালমারী হাসপাতালে আসে। সেখান থেকে রাতে ওই নারীসহ খালাতো বোনের স্বামী মো. মিন্টু মোল্যার শিরগ্রাম বাড়ির উদ্দ্যেশে রওনা দেয়। পথিমধ্যে নারীকে ফুসলিয়ে বোয়ালমারী উপজেলার চতুল ইউনিয়নের রামচন্দপুর এলাকার একটি মেহগনি বাগানে নিয়ে মিন্টু মোল্যাসহ আরো দুইজন ধর্ষণ করে। বিষয়টি টের পেয়ে ওই এলাকার আরো ৫জন সেখানে গিয়ে মিন্টুকে মারধর করে ওই নারীকে তারাও ৫জন ধর্ষণ করে।

নিজেকে বাচাতে মিন্টু মোল্যা তার খালাতো শালিকে ম্যানেজ করে এ ঘটনার বিষয়টি প্রথমে আলফাডাঙ্গা থানায় জানায়। ঘটনাস্থল বোয়ালমারী থানার মধ্যে হওয়ায় আলফাডাঙ্গা থানা পুলিশ বোয়ালমারী থানায় জানালে ধর্ষিতা ওই গৃহবধু ও তার খালাতো বোনের স্বামী মিন্টু মোল্যাকে জিজ্ঞাসাবাদে পুলিশ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে বুধবার দিবাগত রাতে ৮জনকে আটক করে।

আকটকৃতরা হলো, ওই গৃহবধুর খালাতো বোনের স্বামী আলফাডাঙ্গা উপজেলার শিরগ্রাম কাওসার মোল্যার ছেলে মো. মিন্টু মোল্যা (৩৫), জয়দেবপুর গ্রামের ওলিয়ার ফকিরের ছেলে হাসমত ফকির (৩২) ও বোয়ালমারী উপজেলার বনচাকি চরপাড়া গ্রামের গোলাম রসুলের ছেলে জয়নাল আবেদিন (২৯), হেমায়েত হোসেনের ছেলে মফিজুল মোল্যা (২১), আঃ কুদ্দুস মোল্যার ছেলে রাজু মোল্যা (২০), রামদেবনগর গ্রামের কামরুল শেখের ছেলে শাহিন শেখ (২১), নূর মোহাম্মদ শেখের সাইফুল ইসলাম (৩৫) ও চরসুখদেবনগর গ্রামের আবু মোল্যার ছেলে রিপুল মোল্যা (৩৯)। এ ব্যাপারে বোয়ালমারী থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ওই গৃহবধু মামলা করেছেন।

এ ব্যাপারে মামলার তদন্তকারী কর্মকর্তা বোয়ালমারী থানার পরিদর্শক (তদন্ত) আবুল খায়ের বলেন, গণধর্ষণের বিষয়টি জানতে পেরে ওসি মহোদয়ের নেতৃত্বে আমরা সঙ্গীয় ফোর্সদের নিয়ে রাতভর অভিযান চালিয়ে ঘটনার সাথে জড়িত ৮জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় নির্যাতিত নারী বাদি হয়ে মামলা করেছেন। বিকেলে ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বোয়ালমারীতে জমকালো দুর্গোৎসবের প্রস্তুতি, বড়নগর সাহা বাড়িতে থাকছে বর্ণাঢ্য আয়োজন

error: Content is protected !!

বোয়ালমারীতে গৃহবধূ গণধর্ষণের ঘটনায় ৮ জন আটক

আপডেট টাইম : ০৫:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১
এস. এম. রুবেল, বিশেষ প্রতিনিধিঃ :