ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বেগম খালেদা জিয়া নারী অধিকার ও ক্ষমতায়নের পথিকৃৎঃ মিরপুরে নারী সমাবেশে অধ্যাপক শহীদুল ইসলাম

ইসমাইল হােসেন বাবুঃ

কুষ্টিয়া-২ (মিরপুর-ভেড়ামারা) আসনের সাবেক সংসদ সদস্য, জেলা বিএনপি’র সাবেক সভাপতি, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সাবেক সভাপতি ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ অধ্যাপক শহীদুল ইসলাম বলেছেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান নারী সমাজের উন্নয়নে বেশ কিছু যুগান্তকারী পদক্ষেপ নিয়েছিলেন।

তাঁর শাসনামলে মহিলা বিষয়ক মন্ত্রণালয় প্রতিষ্ঠা করেন। চাকরি ক্ষেত্রে নারীদের জন্য ১০ শতাংশ কোটা প্রবর্তন করেন। পাশাপাশি পুলিশসহ বিভিন্ন পেশায় নারীদের চাকরির সুযোগ তৈরি করেন। তাঁর শাসনামলে পোশাক শিল্পের প্রসার ঘটে, যা বাংলাদেশের লাখ লাখ নারীর কর্মসংস্থান ও অর্থনৈতিক স্বাধীনতা নিশ্চিত করে।

রোববার বিকেল তিনটায় উপজেলা ফুটবল মাঠে আয়োজিত নারী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, খালেদা জিয়া দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে নারী উন্নয়নে বেশ কিছু পদক্ষেপ নেন। নারী অধিকার ও ক্ষমতায়নের ক্ষেত্রে তিনি ছিলেন পথিকৃৎ। তার নেতৃত্বে নারীর উন্নয়ন শুধু আইনি ঘোষণার মধ্যে সীমাবদ্ধ থাকেনি, বরং বাস্তবজীবনে নারীর শিক্ষা, কর্মসংস্থান, রাজনীতি ও অর্থনীতিতে অংশগ্রহণ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পায়। ফলে নারীরা আত্মনির্ভরশীল হয়ে জাতীয় উন্নয়নের মূলস্রোতে যুক্ত হতে শুরু করে।

তিনি আরো বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান নারী উন্নয়ন ও ক্ষমতায়ন নিয়ে দলটির বর্তমান ও ভবিষ্যৎ নীতি তুলে ধরছেন। তিনি নারী অধিকার ও মর্যাদা সুরক্ষায় বেশ কিছু অঙ্গীকার করেছেন। তার মধ্যে ফ্যামিলি কার্ড, এসএমই ঋণ, শিক্ষা ও প্রশিক্ষণ, রাজনীতি ও নীতি নির্ধারণ, মর্যাদা ও নিরাপত্তা এবং সামাজিক কল্যাণ। দলের রাষ্ট্র কাঠামো মেরামতের লক্ষ্যে ঘোষিত ৩১ দফায় তিনি নারী অধিকার ও মর্যাদা প্রতিষ্ঠার ওপর ব্যাপক জোর দিয়েছেন।

বিশেষ অতিথি’র বক্তব্য দেন, বৃহত্তর কুষ্টিয়া আসনের সাবেক মহিলা সংসদ সদস্য বেগম সেলিনা শহীদ। এসময় অন্যান্য’র মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপি’র সভাপতি আশরাফুজ্জামান শাহীন, সাধারণ সম্পাদক খন্দকার টিপু সুলতান, পৌর বিএনপি’র সভাপতি আব্দুর রশিদ, উপজেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক এনামুল হক বাবু, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব আজাদুর রহমান আজাদ, জেলা যুবদলের সাবেক সহ সভাপতি এমদাদুল হক এমদাদ, উপজেলা যুবদলের আহবায়ক সুলতান আলী, উপজেলা কৃষকদলের আহবায়ক এ্যাড. খাইরুজ্জামান খাইরুল, উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক মনোয়ার হোসেন, পৌর যুবদলের আহবায়ক সংগ্রাম খাঁন জিল্লু, যুগ্ম আহবায়ক নাসিরুজ্জামান রানা প্রমুখ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আমু-শাজাহানসহ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের হেভিওয়েট নেতাদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন দাখিল

error: Content is protected !!

বেগম খালেদা জিয়া নারী অধিকার ও ক্ষমতায়নের পথিকৃৎঃ মিরপুরে নারী সমাবেশে অধ্যাপক শহীদুল ইসলাম

আপডেট টাইম : ০৯:১০ অপরাহ্ন, রবিবার, ২৬ অক্টোবর ২০২৫
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :