ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদার’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

মুরাদ হোসেনঃ

​মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার (৯০) বার্ধক্যজনিত কারণে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, চার ছেলে, চার মেয়ে ও নাতি-নাতনিসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। বিকাল সাড়ে চারটার সময় উপজেলা কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থান মাঠে রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে।

বুধবার (৩ ডিসেম্বর) ভোর ৫ ঘটিকায় মাগুরার মহম্মদপুর উপজেলা সদরের ধুপুড়িয়া গ্রামে নিজ বাড়িতে বীর মুক্তিযোদ্ধা মো: রোস্তম আলী শিকদার শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তিনি দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত ছিলেন। তাঁর মৃত্যুতে বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন মহল গভীর শোক প্রকাশ করেছেন।

​
​মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, বীর মুক্তিযোদ্ধা মরহুম মো: রোস্তম আলী শিকদারকে কেন্দ্রীয় ঈদগাহ গোরস্থান (পূর্বনারায়নপুর) মাঠে উপজেলা নির্বাহী অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মো: বনি আমিনের উপস্থিতিতে পুলিশের একটি চৌকস দল তাঁকে গার্ড অব অনার প্রদান করেন।

​এসময় উপস্থিত ছিলেন- উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা অধ্যক্ষ (অব.) মোহাম্মদ মতিউর রহমান, সাবেক উপজেলা বিএনপি’র আহ্বায়ক অধ্যক্ষ মৈমুর আলী মৃধা, বীর মুক্তিযোদ্ধা ডা. তেলাম হোসেন, উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো: মিজানুর রহমান কাবুল, উপজেলা জামায়াতের আমির মাও. মো: নুর মহম্মদ আলী ও সেক্রেটারি মো: রেজাউল হক, সাবেক টিএনটি কর্মকর্তা মো: জিয়াউল হক এবং বিশিষ্ট সমাজসেবক এম খসরুল আলম।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বীর মুক্তিযোদ্ধা রোস্তম আলী শিকদার’র রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আপডেট টাইম : ০৮:২১ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
মুরাদ হোসেন, মহম্মদপুর (মাগুরা) প্রতিনিধি :