ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে বশেমুরবিপ্রবির দুই ছাত্রীর মৃত্যু

-বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে মৃত তাসপিয়া জাহান রিতু ও অনন্যা হিয়া।

গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) লেকে ডুবে দুই ছাত্রীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১ আগস্ট) দুপুর সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।মৃতরা হলেন- তাসপিয়া জাহান রিতু (২০) ও অনন্যা হিয়া (২০)। তারা দুজনই পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী ছিলেন।
শিক্ষার্থীদের সূত্রে জানা যায়, সাঁতার না জানা হিয়াকে লেকে ডুবতে দেখে রিতু এগিয়ে আসেন। একপর্যায়ে দুজনই ডুবে যান। ২০-২৫ মিনিট খুঁজে অন্য শিক্ষার্থীরা তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে পাঠায়। হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক কাজী ইসমাইল হোসেন তাদের মৃত্যু নিশ্চিত করেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. কামরুজ্জামান দুই ছাত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘দুপুর সাড়ে ১২টার দিকে ঝুম বৃষ্টি হচ্ছিল। ওই সময় পরিবেশবিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের দ্বিতীয় বর্ষের দুই শিক্ষার্থী লেকপাড়ে বৃষ্টিতে ভিজছিল। বৃষ্টিতে ভেজার পর তারা বিশ্ববিদ্যালয় লেকে পড়ে নিখোঁজ হয়।

পরে তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।’বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, রিতুর বাড়ি বাগেরহাট জেলার ফকিরহাটে ও রিয়ার বাড়ি খুলনা সদরে। তারা দুজনে বিশ্ববিদ্যালয়ের সামনে গোবরা এলাকায় মেসে থাকতেন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নিঃশর্ত ক্ষমা চাইতে পরীমনিকে আইনি নোটিশ এক আইনজীবীর

error: Content is protected !!

বিশ্ববিদ্যালয়ের লেকে ডুবে বশেমুরবিপ্রবির দুই ছাত্রীর মৃত্যু

আপডেট টাইম : ০৩:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ অগাস্ট ২০২৩
আনমূল আহমেদ অর্থী, বশেমুরবিপ্রবি প্রতিনিধি :