ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বিশেষ অভিযানে ফুলবাড়ীতে ২৯ বিজিবির ৬ লাখ ১১ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

আমজাদ আলীঃ

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) পৃথক চারটি মাদক ও চোরাচালানবিরোধী অভিযানে প্রায় ৬ লাখ ১২ হাজার টাকা মূল্যের ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, নেশাজাতীয় ইনজেকশন, ইস্কফ সিরাপ এবং বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে।
বুধবার (৫ আগস্ট) ২৯ বিজিবি সূত্রে জানা যায়, গত ৪ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত ব্যাটালিয়নের অধীনস্থ কাটলা বিশেষ ক্যাম্প, বিরামপুর বিশেষ ক্যাম্প, দাইনুর বিওপি ও খানপুর বিওপি পৃথকভাবে চারটি অভিযান পরিচালনা করে। অভিযানে বাংলাদেশের অভ্যন্তর থেকে মালিকবিহীন অবস্থায় ৫ হাজার ৪০টি ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট, ৬৪০টি ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন, ৫০ বোতল ভারতীয় ইস্কফ সিরাপ এবং ৬১৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।
বিজিবি জানায়, জব্দকৃত মাদক ও চোরাচালানি পণ্যের আনুমানিক বাজারমূল্য ৬ লাখ ১১ হাজার ৭৫০ টাকা।
২৯ বিজিবির পক্ষ থেকে আরও জানানো হয়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও চোরাচালান প্রতিরোধে ধারাবাহিক অভিযান অব্যাহত থাকবে এবং মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি পণ্য জব্দের পাশাপাশি সংশ্লিষ্টদের আইনের আওতায় আনতে বিজিবি পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালন করে যাবে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

বিশেষ অভিযানে ফুলবাড়ীতে ২৯ বিজিবির ৬ লাখ ১১ হাজার টাকার মাদক ও চোরাচালানি পণ্য জব্দ

আপডেট টাইম : ০১:৫৫ অপরাহ্ন, বুধবার, ৫ অগাস্ট ২০২৬
আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি :