ঢাকা , শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বিএনপি অফিসে গিয়ে মিষ্টিমুখ করালেন আমির হামজা

ইসমাইল হােসেন বাবুঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া-৩ (সদর) আসনে পরাজিত বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেছেন বিজয়ী জামায়াত প্রার্থী ও আলোচিত ইসলামী বক্তা মুফতি আমির হামজা।

বাংলাদেশে নির্বাচনী সংঘাত ও বিভেদের চিরাচরিত চিত্রের বাইরে এক অনন্য সম্প্রীতির নজির স্থাপন করলেন কুষ্টিয়া-৩ (সদর) আসনের নবনির্বাচিত জামায়াতের প্রার্থী মুফতি আমির হামজা।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে কুষ্টিয়া জেলা বিএনপি কার্যালয়ে গিয়ে তার প্রতিদ্বন্দ্বী ও বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকারের সঙ্গে কোলাকুলি করেন তিনি। পরে নিজ হাতে তাকে মিষ্টিমুখ করান।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর থেকে দেশজুড়ে যখন উৎসবের আমেজ, ঠিক তখনই কুষ্টিয়ার এই দৃশ্য রাজনৈতিক শিষ্টাচারের এক নতুন বার্তা দিচ্ছে বলে জানান বিএনপি নেতাকর্মীরা। সন্ধ্যায় কুষ্টিয়া জেলা বিএনপি অফিসে পৌঁছালে মুফতি আমির হামজাকে শুভেচ্ছা জানান জাকির হোসেন সরকার ও উপস্থিত দলীয় নেতাকর্মীরা।

নির্বাচনী মাঠের তীব্র লড়াই শেষে এমন বন্ধুত্বপূর্ণ আচরণ কুষ্টিয়ার সাধারণ মানুষের কাছে প্রশংসিত হচ্ছে। সৌজন্য বিনিময়কালে মুফতি আমির হামজা বলেন যে ভোটের লড়াই কেবল একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ছিল। এখন সময় কুষ্টিয়া সদরের উন্নয়নের জন্য কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার। তিনি কুষ্টিয়ার সার্বিক অগ্রগতি নিশ্চিত করতে জাকির হোসেন সরকারের দীর্ঘদিনের রাজনৈতিক অভিজ্ঞতা ও সহযোগিতা কামনা করেন। তিনি স্পষ্ট করেন যে কোনো প্রকার ভেদাভেদ বা প্রতিহিংসা নয় বরং সেবার মানসিকতা নিয়েই তিনি সংসদে যাচ্ছেন।

মুফতি আমির হামজা আরাে বলেন, ভোটের মাঠে আমরা একে অপরের প্রতিপক্ষ ছিলাম ঠিকই, কিন্তু আমরা কেউই কারো শত্রু নই। কুষ্টিয়ার মানুষ আমাকে যে আমানত দিয়েছেন, তা রক্ষা করতে হলে দল-মতের ঊর্ধ্বে উঠে আমাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। জাকির ভাই একজন সজ্জন ব্যক্তি, কুষ্টিয়ার উন্নয়নে তার পরামর্শ ও সহযোগিতা নিয়ে আমি সামনের দিকে এগোতে চাই।

বিএনপি প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার বলেন, বিজয়ী প্রার্থী আমির হামজা শুভেচ্ছা জানাতে এসেছিলেন। আমিও তাকে শুভেচ্ছা জানিয়েছি। তারা যদি ভালো কাজ করে আমরা তাদের পাশে থাকব।

এ সময় জেলা জামায়াতের সেক্রেটারি সূজা উদ্দিন জোয়ার্দার, শহর জামায়াতের আমির এনামুল হকসহ বিএনপি ও জামায়াতের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াত প্রার্থী মুফতি আমির হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রার্থী প্রকৌশলী জাকির হোসেন সরকার পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯০৯ ভোট ।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কুষ্টিয়া ৩ (সদর) আসনে জামায়াত বিএনপিসহ ৬জন প্রার্থী প্রতিন্দন্দ্বিতা করেন। এ আসনে ১৩টি ইউনিয়ন ও ১টি পৌরসভা রয়েছে। এ আসনে ১৪২টি কেন্দ্রে ভোটার সংখ্যা মোট ৪ লাখ ৪০ হাজার ৮৪২জন। এই আসনে বেসরকারি ফলাফল অনুযায়ী আলোচিত প্রার্থী জামায়াতে ইসলামীর মুফতি আমির হামজা ১ লাখ ৮০ হাজার ৬৯০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির প্রকৌশলী জাকির হোসেন (ধানের শীষ) পেয়েছেন ১ লাখ ২৬ হাজার ৯৩৯।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মেলানিয়া ট্রাম্পের মধ্যস্থতায় ইউক্রেনের ওলেশকি শহরে যুদ্ধবিরতি: হোয়াইট হাউস

error: Content is protected !!

বিএনপি অফিসে গিয়ে মিষ্টিমুখ করালেন আমির হামজা

আপডেট টাইম : ০২:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
ইসমাইল হােসেন বাবু, সিনিয়র ষ্টাফ রিপাের্টার :