ফরিদপুরের বোয়ালমারীতে স্বনামধন্য ইসলামী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান বায়তুল হিকমাহ্ মাদ্রাসার দোয়া ও ইফতার মাহফিল-২০২২ অনুষ্ঠিত হয়েছে।
১৮ এপ্রিল সোমবার মাদ্রাসা প্রাঙ্গনে এ দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। বায়তুল হিকমাহ্ মাদ্রাসার সভাপতি মোঃ রায়হানুল ইসলামের সভাপতিত্বে ও অধ্যক্ষ মোঃ সালমান মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌরসভার ৯নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল মান্নান মোল্যা, ইসলামী ব্যাংক বোয়ালমারী শাখার সহকারী ম্যানেজার মোঃ হাফিজুর রহমান, বাইখীর বনচাকী ফাডিল মাদ্রাসার আরবি প্রভাষক, বোয়ালমারী কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা হুসাইন আহমাদ, আল হাসান মহিলা মাদ্রাসার সুপার এম এ কুদ্দুস।
আরও পড়ুনঃ সালথায় প্রতিপক্ষের হামলায় আহত আহাদ মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন
বায়তুল হিকমাহ্ মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলিরা মোঃ রফিকুল ইসলামের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও জেলা পরিষদ সদস্য আবুল কালাম আজাদ, বোয়ালমারীর বিশিষ্ঠ ব্যবসায়ী মোঃ মিরাজ মিয়া, বিয়েট পলিটেকনিক কলেজের অধ্যক্ষ মোঃ জাহিদুল ইসলাম, উপাধ্যক্ষ কাজী হাবিবুল্লাহ, বায়তুল হিকমাহ্ মাদ্রাসার পরিচালনা পর্ষদের সদস্য রেজাউল করিম রাজা, মাওঃ মীর আবুল বাশার, মোঃ রবিউল ইসলাম, মোঃ ওয়াহিদুজ্জামান, মোঃ নিজাম মোল্যা, মোঃ জামাল উদ্দিন, মোঃ রিয়াদ খান, পৌর স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. মনির হোসেন, দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার সম্পাদক ও প্রকাশক মুরসিদ আহমেদ সিকদার লিটু, সাংবাদিক মোঃ রেজাউল করিম, মুহাব্বত জান চৌধুরী, হাসান মাহমুদ মিলু, বায়তুল হিকমাহ্ মাদ্রাসার শিক্ষক মোঃ ইকবাল হোসেন লিমন, মোঃ ইমরান হোসেনসহ সকল শিক্ষকমন্ডলী।

কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন 
মোঃ রফিকুল ইসলাম, বোয়ালমারী পৌর (ফরিদপুর) প্রতিনিধিঃ 





















