আপডেট টাইম :
০৪:৫৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অক্টোবর ২০২২
৩৫৮
বার পঠিত
বাসচাপায় প্রাণ গেল মোটরসাইকেল আরোহীর
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসের চাপায় অসিম কুমার দাস (৪৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। রোববার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান এ সত্যতা নিশ্চিত করেছেন। নিহত অসিম কুমার দাস বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার তুষার কান্তি দাসের ছেলে। তিনি বরিশাল র্যাংগস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এরিয়া ম্যানেজার ছিলেন। স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা পটুয়াখালী গামী যাত্রীবাহী বাসটি বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরহী নিহত হন।ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়। আরও পড়ুনঃ ইনফিনিক্সের নতুন ক্যাম্পেইন শুরু থাকছে হ্যান্ডসেট পুরস্কার ও তাসকিনের সাথে নৈশভোজের সুযোগ নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন , দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
বরিশাল-কুয়াকাটা মহাসড়কে বাসের চাপায় অসিম কুমার দাস (৪৭) নামের এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।
রোববার (১৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে ঝালকাঠির নলছিটি উপজেলার দপদপিয়া চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আতাউর রহমান এ সত্যতা নিশ্চিত করেছেন।
নিহত অসিম কুমার দাস বাগেরহাট জেলার ফকিরহাট এলাকার তুষার কান্তি দাসের ছেলে। তিনি বরিশাল র্যাংগস ফার্মাসিউটিক্যালস লিমিটেডের এরিয়া ম্যানেজার ছিলেন।
স্থানীয় এবং পুলিশ সূত্রে জানা যায়, বরিশাল থেকে ছেড়ে আসা পটুয়াখালী গামী যাত্রীবাহী বাসটি বিপরিত দিক থেকে আসা মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেল আরহী নিহত হন।ঘটনার পর ঘাতক বাসটি পালিয়ে যায়।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আতাউর রহমান বলেন , দুর্ঘটনাস্থল থেকে নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।