ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় স্টার্ট ফান্ডের সহায়তায় কারিতাসের দুই’শ পরিবারকে মানবিক সহায়তা

আব্দুল হামিদ মিঞা:

বাঘার পদ্মার চরাঞ্চলে বন্যায় ক্ষতিগ্রস্ত দুই’শ পরিবারকে মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (০২ সেপ্টেম্বর ২০২৫) বাঘা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে কারিতাস বাংলাদেশ, রাজশাহী অঞ্চল এবং স্টার্ট ফান্ড বাংলাদেশ-এর সহায়তায় এই সহায়তা প্রদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

প্রত্যেক পরিবারকে প্রদান করা হয়: নগদ ৬ হাজার টাকা, প্লাস্টিকের বালতি, মগ, গোসলের সাবান, কাপড় কাচার পাউডার, স্যানিটারি ন্যাপকিন, খাবার স্যালাইন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার। চকরাজাপুর ইউনিয়নের প্রশাসক তরিকুল ইসলামের সভাপতিত্বে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন: এসএম জিল্লুর রহমান, ন্যাশনাল প্রোগ্রাম ম্যানেজার, কারিতাস বাংলাদেশের সাব-বিন প্রকল্প, সাহিদুল ইসলাম, ইউপি সদস্য, মজিবুর রহমান, শিক্ষক।

উপস্থিত ছিলেন- কার্টিন মিনজ, আঞ্চলিক ম্যানেজার, কারিতাস মাইক্রো ফাইন্যান্স প্রোগ্রাম, ইউপি সদস্য তমসু মোল্লা, সংরক্ষিত ওয়ার্ডের নারী সদস্য রানুয়ারা বেগম, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

বাঘায় স্টার্ট ফান্ডের সহায়তায় কারিতাসের দুই’শ পরিবারকে মানবিক সহায়তা

আপডেট টাইম : ০৭:৫৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :