ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

আপডেট

বাঘায় ভুট্রার পাতা কাটছিল শফিকুল, পেছন থেকে কুপিয়ে মারলো গিয়াস

ছবিঃ প্রতীকী।

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় খেতের ভুট্রার পাতা কাটায় শফিকুল ইসলাম( ৩৫) নামে এক দিনমজুরকে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার (১০-৪-২০২৫) উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের কালিদাস খালির স্কুল ফান্ড এলাকায় ঘটনা ঘটে। নিহত শফিকুল ইসলাম উপজেলার চর চকরাজাপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের কালিদাসখালী গ্রামের ফজলুল সেখের ছেলে। এ ঘটনায় নিহতের বাবা বাদি হয়ে বাঘা পৌর সভার মশিদপুর গ্রামের জিন্নাতের ছেলে লতিফুল ইসলাম ওরফে গিয়াস উদ্দীনকে আসামী করে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

.

জানা যায়, লতিফুল ইসলাম ওরফে গিয়াসের চর কালিদাস খালির স্কুল ফান্ড এলাকায় ভুট্রা খেত রয়েছে। কে বা কারা সেই খেতের ভুট্রার মাথা কেটে নিয়ে যায়। তার পর থেকে সে ওৎ পেতে ছিল ভুট্রার মাথা কাটা লোককে ধরার জন্য।
বৃহসপতিবার বিকেল আনুমানিক ৫টার দিকে সেই খেতে গিয়ে ভুট্রার পাতা কাটছিল শফিকুল ইসলাম। এসময় ধারালো হাসুয়া দিয়ে পেছন থেকে শফিকুল ইসলামের বাম বগলের নীচে কোপ মারে লতিফুল উসলাম ওরফে গিয়াস। তাকে মৃত প্রায় অবস্থায় পড়ে থাকতে দেখে সটকে পড়ে গিয়াস।

.

পুলিশ জানায়, মাঠের লোকজন তাকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে ৬টায় ৫০মিনিটে বাঘা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়। সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক ইসমত আরা রেশমা মৃত ঘোষণা করেন। পুলিশের প্রাথমিক তদন্তে তার বাম হাতের বগলের নিচে কুপানোর চিহ্ন রয়েছে।

.

এলাকার মেম্বার শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এসেমৃত অবস্থায় দেখতে পান। সে দিনমজুর হিসেবে কাজ করার পাশাপাশি বাড়িতে গরু পালন করতো বলে জানান শহিদুল। তার আড়াই বছরের প্রতিবন্ধী এক ছেলে সহ এক বছরের মেয়ে রয়েছে। স্ত্রী বেঁচে আছেন। ঘটনার পর বিযাস উদ্দীন আতœগোপনে টলে যায়।

.

ওসি আফম আছাদুজ্জামান জানান, লাশের ময়না তদন্তে করা হয়েছে। হত্যায় জড়িত লতিফুল ইসলাম গিয়াসকে গ্রেপ্তার অভিযান চলমান রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

৯৭৫ থেকে ২,০৬০ টাকা: সাড়ে ৫ বছরে ১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম দ্বিগুণের বেশি

error: Content is protected !!

আপডেট

বাঘায় ভুট্রার পাতা কাটছিল শফিকুল, পেছন থেকে কুপিয়ে মারলো গিয়াস

আপডেট টাইম : ০৬:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১১ এপ্রিল ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :