ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আব্দুল হামিদ মিঞা:

রাজশাহীর বাঘায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা এবং ফলজ-ভেষজ বৃক্ষের চারা রোপণ ও বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৩ সেপ্টেম্বর) উপজেলার বাজুবাঘা ইউনিয়নের চন্ডিপুর গ্রামে, এলাকার বাসিন্দা, সাবেক ছাত্র নেতা, বিশিষ্ট সমাজসেবক ও আমেরিকান প্রবাসী আমিনুল ইসলাম মিঠু-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়।

বিকেল সোয়া ৫টায় চন্ডিপুর বাজারসংলগ্ন মিঠুর নিজস্ব কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে উপস্থিত জনগণের মধ্যে দুই শতাধিক ফলজ ও ভেষজ বৃক্ষের চারা বিতরণ করা হয়। এর আগে চন্ডিপুর বাজার মসজিদ প্রাঙ্গণে বৃক্ষরোপণ কর্মসূচি পরিচালিত হয়।

আলোচনা সভায় বক্তারা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ অনুসরণ করে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তারুণ্যের অহংকার তারেক রহমানের দিকনির্দেশনায় জনকল্যাণে কাজ করার আহ্বান জানান।

সভায় সভাপতিত্ব করেন: ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাবাজ আলী, রাজশাহী জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি জাহিদ হাসান।

সভা সঞ্চালনা করেন: উপজেলা যুবদলের নেতা বজলুর রহমান।

আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন: মিঠুর পিতা, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা হামিদুল ইসলাম (ওরফে হায়দার আলী), বিএনপির প্রবীণ নেতা আব্দুল লতিফ মিঞা, ছাত্রদলের নেতা ফারহান মাসুম, ছাত্রদলের কর্মী ফাহিম (অর্ক), যুবদলের ওয়ার্ড নেতা জাহাঙ্গীর আলম।

অনুষ্ঠানে বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

আলফাডাঙ্গায় প্রকাশ্যে যুবককে কুপিয়ে হত্যার ঘটনায় ১৭ জনের বিরুদ্ধে মামলা

error: Content is protected !!

বাঘায় বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ ও আলোচনা সভা অনুষ্ঠিত

আপডেট টাইম : ০৮:৫৩ অপরাহ্ন, বুধবার, ৩ সেপ্টেম্বর ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :