ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষঃ চিকিৎসাধীন আহত ৩ জনের ১ জন মারা গেছে

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় সোমবার (১৯ মে, ২০২৫) সকালে যাত্রীবাহী বাস-মোটরসাইকেলের মুখোমুখি সর্ঘষে একই পরিবারের আহত তিন জনের একজন জাহেদুল ইসলাম(শান্ত)(২৭) মারা গেছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন তিনি। সোমবার (১৯-০৫-২০২৫) বিকেল সাড়ে ৫টায় মুঠোফোনে কথা হলে নিহতের মামাতো ভাই রায়হান মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন,এদিন বিকেল ৫টায় আইসিইউতে চিকিৎসাীন অবস্থায় মারা গেছেন। নিহতের স্ত্রী ও মেয়ে রামেক হাসপাতালে ভর্তি আছেন।

.

সোমবার(১৯-০৫-২০২৫)সকাল আনুমানিক পৌণে ৯টায় বাঘা পৌরসভার বানিয়া পাড়া এলাকায় বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে আহত হন- লালপুর উপজেলার বেরিলা বাড়ি (জামতলা) গ্রামের জাহেদুল ইসলাম(শান্ত)(২৭) তার স্ত্রী জেসমিন আক্তারি (২৪) ও ৫ বছর বয়সের মেয়ে উম্মে তুরাইফা। তাদের উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর রাজশাহী মেডিকেল কলেজ হাসাপাতালে ভর্তি করা হয়।

.

জানা যায়, সোমবার সকালে একই মোটরসাইকেলে বাঘার গ্রীন হ্যাভেন স্কুলে নার্সারিতে পড়–য়া মেয়ে উম্মে তুরাইফাকে নিয়ে আসছিলেন স্বামী-স্ত্রী।

.

পথিমধ্যে সকাল আনুমানিক পৌণে ৯টায় বাঘা পৌরসভার বানিয়াপাড়া এলাকায় বাঘা থেকে ছেড়ে যাওয়া ঢাকাগামী সুপারসনি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল দুমড়ে মুচড়ে গুরুতর আহত হন তারা। এসময় ডান পায়ের হাটুর উপরের অংশ থেকে বিছিন্ন হয়ে যায় জাহেদুল ইসলাম(শান্ত’র ও তার মেয়ে উম্মে তুরাইফার। জেসমিন আক্তারিও ডান হাতের হাড় ভেঙে আহত হন ।

.

মুঠোফোনে কথা হলে আহত জাহেদুল ইসলাম(শান্ত)’র শ্যালক আবিদ হাসান জানান, সন্তান সম্ভাবনা জেসমিন আক্তারিকে রামেকের আর্থোপেডিক ওয়ার্ডে ও উম্মে তুরাইফাকে শিশু ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। তিনি জানান, জাহেদুল ইসলাম(শান্ত) হার্ডওয়্যার ব্যবসায়ী ছিলেন।

.

অফিসার ইনচার্জ(ওসি) আফম আছাদুজ্জামান জানান,ঘটনার পর চালক ও হেলপার পালিয়ে গেছে। বাস ও মোটরসাইকেল থানা হেফাজতে নেওয়া হয়েছে। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

বাঘায় বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষঃ চিকিৎসাধীন আহত ৩ জনের ১ জন মারা গেছে

আপডেট টাইম : ০৬:৪১ অপরাহ্ন, সোমবার, ১৯ মে ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :