আব্দুল হামিদ মিঞা:
বাঘায় অনুষ্ঠিত হলো জুলাই শহীদ স্নৃতি আন্তঃ থানা ফুটবল টুর্নামেন্ট। শনিবার (৩০ আগস্ট ২০২৫) বিকেল সাড়ে ৪টায় বাঘা মডেল উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
টুর্নামেন্টে অংশ নেয় বাঘা উপজেলা ছাত্র শিবির ফুটবল দল ও পুঠিয়া উপজেলা ছাত্র শিবির ফুটবল দল।
বাঘা উপজেলা ছাত্র শিবির ফুটবল দল ২-১ গোলে পুঠিয়া উপজেলা দলকে পরাজিত করে জয়লাভ করে।
চ্যাম্পিয়ন দলের অধিনায়ক ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির বাঘা উপজেলা শাখার সভাপতি জব্বার আলী এবং রানার্সআপ দলের অধিনায়ক ছিলেন পুঠিয়া উপজেলা শাখার সভাপতি ইখলাচ কাজী। উভয় দল পুরস্কার গ্রহণ করেন প্রধান অতিথিদের কাছ থেকে।
ম্যাচ রেফারি: সাহাবুল ইসলাম
সহকারী রেফারি: আশিকুর রহমান ও আব্দুল মমিন
ধারাভাষ্যকার: মামুনুর রশিদ, হান্নান সাহ
খেলা আয়োজন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির রাজশাহী জেলা পূর্ব শাখা। সভাপতিত্ব করেন – রুবেল আলী, সভাপতি, শিবির রাজশাহী জেলা পূর্ব শাখা।
প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ নাজমুল হক, সংসদ সদস্য প্রার্থী, রাজশাহী-৬ (চারঘাট-বাঘা)
বিশেষ অতিথি:
মাওঃ জিন্নাত আলী, সাবেক চেয়ারম্যান, উপজেলা পরিষদ
আব্দুল্লাহ আল মামুন, উপজেলা আমির, জামায়াতে ইসলামী
অধ্যাপক সাইফুল ইসলাম, উপজেলা নায়েবে আমির
অধ্যাপক মনিরুল আজম জিনজু, আমির, আড়ানী পৌর জামায়াত
অধ্যাপক সাবদার হোসেন
আব্দুর রব, ব্যবস্থাপক, জামায়াত রাজশাহী জেলা পূর্ব শাখা
এছাড়াও উপস্থিত ছিলেন বাঘা ও চারঘাট উপজেলার জামায়াত-শিবিরের নেতৃস্থানীয় নেতৃবৃন্দ।

সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি 
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি 





















