ঢাকা , বুধবার, ২১ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাঘায় গলায় ফাঁস দিয়ে আম গাছে ঝুলছিল যুবক

-ছবিঃ প্রতীকী।

আব্দুল হামিদ মিঞাঃ

রাজশাহীর বাঘায় মনিগ্রাম ইউনিয়নের হরিরামপুর গ্রামের আরমান আলী ছেলে রনি ইসলাম(২৬)’র মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৩০মে) বিকেল সাড়ে ৪ টার দিকে উপজেলার হরিরামপুর গ্রামের আজিজুল ইসলামের আম বাগান থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

–

পারিবারিক ও পুলিশ সূত্রে জানা গেছে, রনি ইসলাম শুক্রবার দুপুর ২ টার দিকে বাড়ি থেকে গ্রামের মধ্যে যান। পরে বাড়ি আসেনি। বিকেলে হরিরামপুর গ্রামের আম ব্যবসায়ী লায়েব আলী তার খরিদ করা আজিজুল ইসলামের আমবাগানে গিয়ে পাশের একটি বাগানের আম গাছের ডালে ওই যুবককে গলায় ফাঁস দেওয়া অবস্থায় রশিতে ঝুলতে দেখেন। এসময় তার হাক ডাকে পাশের লোকজন সেখানে ছুটে যান।

–

খবর পেয়ে পরিবারের লোকজন গিয়ে ঝুলন্ত অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরিবারের দাবি, রনি মানুষিকভাবে অসুস্থ ছিল।
পিতা আরমান আলী জানিয়েছেন, সাদিয়া নামে ৮ বছর বয়সী এক কন্যা রয়েছে রনির । স্ত্রী মাবিয়া জানান, গত ২ মাস আগে তাদের সংসারে একটি পুত্র সন্তান জন্ম নেওয়ার একদিন পরই মারা যায়। সন্তান মারা যাওয়ার পর থেকে মানুষিকভাবে অসুস্থ ছিল রনি ।

–

বাঘা থানার সহকারি পুলিশ পরিদর্শক (এস আই) নাসির উদ্দিন তুহিন বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে খানায় আনা হয়েছে। অপমৃত্যুর মামলা করে হবে। এ বিষয়ে অভিযোগ পেলে তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

বিসর্জনের অশ্রুতে ঐতিহ্যের বাঁধন, ঘিওরে ২০২ বছরের সম্প্রীতির মেলায় মানুষের ঢল

error: Content is protected !!

বাঘায় গলায় ফাঁস দিয়ে আম গাছে ঝুলছিল যুবক

আপডেট টাইম : ১০:০১ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মে ২০২৫
আব্দুল হামিদ মিঞা, বাঘা (রাজশাহী) প্রতিনিধি :