ঢাকা , সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

বাগাতিপাড়ায় কৃষি খামারের অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি:

নাটোরের বাগাতিপাড়ায় নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার সকালে স্থানীয় জনসাধারণের ব্যানারে উপজেলার লোকমানপুর বাজারে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে ওই বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিক্ষোভ মিছিল করা হয়। সভায় ১নং পাঁকা ইউনিয়ন বিএনপির নেতা অধ্যাপক তবিবুর রহমানের সভাপতিত্বে এবং ইউনিয়ন যুবদলের সভাপতি সুজন মাহমুদ-এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যক্ষ নেকবর হোসেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তারিকুর রহমান, রাজু আহাম্মেদ, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সোহেল রানা, সদস্য সচিব শাহরিয়ার মাহমুদ স্বাধীন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের প্রতিনিধি আবু নাঈম প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যক্ষ নেকবর হোসেন বলেন, “নর্থ বেঙ্গল সুগার মিলের আওতাধীন কৃষ্ণা কৃষি খামারের ৩০ একর জমি গত ৩০ নভেম্বর স্থানীয়দের লিজ প্রদান করা হয়েছিল। কিন্তু অদৃশ্য কারণে ৩ ডিসেম্বর অবৈধভাবে ওই লিজ বাতিল করা হয়। লোকমানপুরের জনসাধারণ এই সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে। এছাড়া, কৃষি খামারের সদ্য যোগদানকৃত ইনচার্জ খায়রুল ইসলাম বিভিন্ন অনিয়ম-দুর্নীতির সাথে যুক্ত। অনিয়মের দায়ে পূর্বে তাকে বদলি করা হয়েছিল, কিন্তু উদ্দেশ্যপ্রণোদিতভাবে তাকে আবারও এখানে দায়িত্ব দেওয়া হয়েছে।”

আরও পড়ুনঃ রায়গঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে তিনজনকে কুপিয়ে জখম

তিনি আরো বলেন, “দুর্নীতিবাজ ইনচার্জ খায়রুল ইসলাম ও নর্থ বেঙ্গল সুগার মিলের এমডি খবির উদ্দিন মোল্লাকে ৩ দিনের মধ্যে অপসারণ এবং ৩০ একর জমির লিজ পুনর্বহাল করার দাবি জানাচ্ছি। অন্যথায়, নর্থ বেঙ্গল সুগার মিলের প্রধান গেটে প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল করা হবে।”

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় হারিয়ে যাওয়া দাঁড়িয়াবান্ধা খেলা ঘিরে উৎসবের আমেজ

error: Content is protected !!

প্রতিবাদ সভা ও বিক্ষোভ মিছিল

বাগাতিপাড়ায় কৃষি খামারের অনিয়ম-দুর্নীতির অভিযোগ

আপডেট টাইম : ০৫:৩৯ অপরাহ্ন, বুধবার, ৪ ডিসেম্বর ২০২৪
আনিসুর রহমান, বাগাতিপাড়া (নাটোর) প্রতিনিধি :