ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার ব্যাংক

-ছবি: সংগৃহীত।

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার বৃহত্তম ঋণদাতা ব্যাংক ‘এসবার ব্যাংক’। ইতিমধ্যে ব্যাংকটি বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকের সঙ্গে সভাও করেছে। বাংলাদেশি একটি নিউজপোর্টালের বরাত দিয়ে এ তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

এসবার ব্যাংক জানায় , রাশিয়ান ব্যবসায়ীরা তাদের ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে এশিয়া অঞ্চলে নজর দিচ্ছে। ফলে বাংলাদেশের বিভিন্ন কোম্পানির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক রয়েছে এমন রাশিয়ান গ্রাহকদের ব্যাংকিং সেবা দিতে সম্ভাবনা খতিয়ে দেখছে তারা ।

রয়টার্সের একটি প্রতিবেদনে বলেছে, ইতিমধ্যে বাংলাদেশে শাখা স্থাপনের বিষয়ে রাশিয়ার ব্যাংকটির প্রতিনিধিরা ঢাকা ঘুরে গেছেন। তারা বাংলাদেশ কেন্দ্রীয় ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে আলোচনা করেছেন। সব মিলিয়ে দুই দফা বৈঠক হয়েছে।

ব্যাংকটির নির্বাহী বোর্ডের ডেপুটি চেয়ারম্যান আনাতলি পোপভ বলেছেন, বাংলাদেশি কোম্পানির সঙ্গে ব্যবসা-বাণিজ্য করছেন—এমন রাশিয়ান গ্রাহকদের অনুরোধে এসবার ব্যাংক ব্যাংকিং সেবা দেওয়ার সম্ভাবনাগুলো খুঁজে দেখছে।

২০২২ সালের ফেব্রুয়ারিতে মস্কো ইউক্রেন আক্রমণ করে। এরপর থেকে রাশিয়া পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়ে। গত মাসে অস্ট্রিয়ান সাবসিডিয়ারি বিক্রির মধ্য দিয়ে ইউরোপের বাজার থেকে ব্যাংকটিকে প্রত্যাহার করা হয়। বর্তমানে এসবার ব্যাংক এখন নিষেধাজ্ঞা পরিস্থিতি কাটিয়ে উঠতে চাচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

নতজানু পররাষ্ট্রনীতি আমাদের পিছিয়ে দিয়েছে: জহরত আদিব চৌধুরী

error: Content is protected !!

বাংলাদেশে শাখা খুলতে চায় রাশিয়ার ব্যাংক

আপডেট টাইম : ০৫:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ২১ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :