ঢাকা , বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে এডিবি

-এশিয়ান উন্নয়ন ব্যাংক (এডিবি)। প্রতীকী ছবি।

সদ্য বিদায়ী ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের অর্থনীতি ভালো ছিল বলে মনে করে এশীয় উন্নয়ন ব্যাংক-এডিবি। সংস্থাটির পূর্বাভাস ছিল, গত অর্থবছরে প্রবৃদ্ধি হবে ৬ শতাংশ। কিন্তু এখন প্রাথমিক হিসাবে এডিবি মনে করছে, গত অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধি তার চেয়ে বেশি হবে।

বুধবার (১৯ জুলাই) প্রকাশিত এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুকে এডিবি এই তথ্য প্রকাশ করেছে।

একইসঙ্গে ২০২৩-২৪ অর্থবছরের জন্য এপ্রিলে এডিবি ৬ দশমিক ৫ শতাংশ প্রবৃদ্ধির যে পূর্বাভাস করেছিল, এবারও তা অপরিবর্তিত রেখেছে সংস্থাটি। এডিবি বলেছে, গত অর্থবছরে বাংলাদেশের রফতানি যে হারে কমার আশঙ্কা করা হয়েছিল, সেই হারে কমেনি। সেই সঙ্গে আমদানি কমেছে প্রত্যাশিতভাবে।

দেশের উৎপাদন খাতের ভালো ভূমিকা ছিল গত বছর। এডিবি বলছে, ছোট-বড় সব ধরনের উৎপাদনমুখী কারখানা গত অর্থবছরের সরকারি সহায়ক নীতির সুবিধা নিয়ে প্রবৃদ্ধিতে ভূমিকা পালন করেছে। সেবা খাতও ছিল চাঙা। এ ছাড়া বন্যা, সাইক্লোন ও খরার কারণে যে ফসলহানি হয়েছে তা ভর্তুকি, প্রণোদনা ও অন্য ব্যবস্থার কারণে কিছুটা প্রশমন করা গেছে।

মানুষের ভোগব্যয়ও প্রত্যাশিতভাবে বেড়েছে, সেই সঙ্গে সরকারি বিনিয়োগও বেড়েছে। সব মিলিয়ে এডিবি মনে করছে, ২০২২-২৩ অর্থবছরে বাংলাদেশের প্রবৃদ্ধির হার পূর্বাভাস ছাড়িয়ে যাবে।

প্রতিষ্ঠানটি এ বছর এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের উন্নয়নশীল অর্থনীতির দেশগুলোর প্রবৃদ্ধির পূর্বাভাস করেছে ৪ দশমিক ৮ শতাংশ।

২০২৩ সালে বাংলাদেশের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস বৃদ্ধি করেছে এডিবি। তবে এশিয়ান ডেভেলপমেন্ট আউটলুক (এডিও) অনুযায়ী, জ্বালানি ও খাদ্যদ্রব্যের দাম কমে যাওয়ায় এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমবে বলে আশা করা হচ্ছে।

এর আগে চলতি ২০২৩ সালের জন্য এপ্রিলের পূর্বাভাসে উন্নয়নশীল এশিয়ায় মূল্যস্ফীতির পূর্বাভাস করা হয়েছিল ৪ দশমিক ২ শতাংশ। এবার তারা বলছে, মূল্যস্ফীতি হতে পারে ৩ দশমিক ৬ শতাংশ। অবশ্য ২০২৪ সালের জন্য মূল্যস্ফীতির পূর্বাভাস ৩ দশমিক ৩ শতাংশ থেকে বাড়িয়ে ৩ দশমিক ৪ শতাংশ করা হয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

শুধু দুই-তৃতীয়াংশ সমর্থন থাকলেই সংবিধানের মৌলিক কাঠামো পরিবর্তন করা যায় না

error: Content is protected !!

বাংলাদেশের অর্থনীতির প্রশংসা করছে এডিবি

আপডেট টাইম : ০৭:২৫ অপরাহ্ন, বুধবার, ১৯ জুলাই ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :