ঢাকা , সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বলাৎকারের অভিযোগে বরখাস্ত করা হলো আলোচিত সেই দপ্তরি আজাদ মোল্লাকে

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার বর্নিচর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দপ্তরি (এমএলএস) আজাদ মোল্যাকে (৩৭) দপ্তরি পদ থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. আবু আহাদ মিয়া। সোমবার  বিকালে ওই প্রাথমিক শিক্ষা কর্মকর্তা গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। আবু আহাদ মিয়া বলেন, সোমবার  স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার করিমকে অফিসে ডেকে এনে বলাৎকারের অভিযোগে স্কুলের দপ্তরিকে বরখাস্ত করার নির্দেশ দেওয়া হয়েছে।
তিনি বলেন, দপ্তরি পদে আজাদকে নিয়োগ দিয়েছে ম্যানেজিং কমিটি। তাই প্রধান শিক্ষককে বলা হয়েছে ম্যানেজিং কমিটির সভা ডেকে তাকে বরখাস্ত করার জন্য। প্রধান শিক্ষক সানোয়ার করিম বলেন, আগামী ২১ ডিসেম্বর সকাল ১১ টায় ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে।
সভায় টিইও স্যার ও ম্যানেজিং কমিটি মিলে যে সিদ্ধান্ত নেবে তাই হবে। স্কুলের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আনিচুজ্জামান বলেন, ২১ ডিসেম্বর সকালে ম্যানেজিং কমিটির সভা ডাকা হয়েছে, ওই সভায় সিদ্ধান্ত নেওয়া হবে।
উল্লেখ্য, গত শনিবার সকাল সাড়ে ৭টার পর দপ্তরি আজাদ মোল্যা বর্নিচর গ্রামের ১৮ বছরের এক বুদ্ধিপ্রতিবন্ধী যুবককে বলাৎকার করে বলে অভিযোগ উঠে। এ সময় ওই যুবক কামড়িয়ে আজাদের পুরুষাঙ্গ অনেকটাই ছিড়ে ফেলে। আহত অবস্থায় আজাদকে প্রথমে ফরিদপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে ও পরে ঢাকায় নিয়ে চিকিৎসা দেওয়া হয়। বর্তমানে আজাদ ঢাকায় একটি হাসপাতালে চিকিৎসাধীন আছে বলে এলাকার একাধিক সূত্র থেকে জানা যায়। দপ্তরি আজাদ মোল্যা একই স্কুলের প্রধান শিক্ষক সানোয়ার করিমের আপন ভাগ্নে।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

রেলের ৩ হাজার একর জমি বেদখলে, সংসদীয় কমিটিতে তথ্য

error: Content is protected !!

বলাৎকারের অভিযোগে বরখাস্ত করা হলো আলোচিত সেই দপ্তরি আজাদ মোল্লাকে

আপডেট টাইম : ১২:৫২ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ ডিসেম্বর ২০২২
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধিঃ :