ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বন্ধ নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রি খোলার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

কুষ্টিয়ার দৌলতপুরে বন্ধ নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রি খোলার দাবিতে কর্মহীন শ্রমিকরা মানবন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে। (২৪ মার্চ) রবিবার বেলা ১১টায় উপজেলার আল্লারদর্গা নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রির সামনে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে শ্রমিকদের এ মানববন্ধন কর্মসূচী পালিত হয়। মানববন্ধন শেষে তারা বিক্ষোভ মিছিল বের করে। মিছিলটি আল্লারদর্গা বাজরে গেলে সেখানে দৌলতপুর যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী বিক্ষুব্ধ শ্রমিকদের সাথে কথা বলেন।

তিনি শ্রমিক-কর্মচারীদের আশ্বাস দিয়ে বলেন, আগামী ৩/৪ দিনের মধ্যে নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রির মালিক পক্ষের সাথে কথা বলে পুনরায় ফ্যাক্টরি চালু করার চেষ্টা করবেন বলে শ্রমিকদের আশ্বস্ত করেন।  এর আগে (২৩ মার্চ) শনিবার বিকেলে নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের শ্রমিক-কর্মচারীরা বকেয়া বেতন ও মজুরী পরিশোধের ও বন্ধ নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রি খোলার দাবিতে বিক্ষোভ ও সড়ক অবরোধ করে।

উপজেলার আল্লারদর্গা নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের সামনে কুষ্টিয়া-প্রাগপুর সড়কে নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের শত শত শ্রমিক-কর্মচারী বকেয়া বেতন-ভাতা ও মজুরীর পরিশোধ সহ ফ্যাক্টরী খোলার দাবিতে বিক্ষোভ সমাবেশ ও টায়ারে আগুন দিয়ে সড়ক অবরোধ করে।

পরে দৌলতপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শ্রমিকদের ওপর লাঠিচার্জ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। বিক্ষুব্ধ শ্রমিকরা জানান, প্রায় ৪ মাস আগে বন্ধ হওয়া শ্রমিক-কর্মচারীদের বকেয়া বেতন ভাতা ও মজুরী পরিশোধ না করে নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রি বন্ধ ঘোষনা করেন কর্তৃপক্ষ।

এরই প্রতিবাদে তারা রাস্তায় নামে। উল্লেখ্য, নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রিজের মালিক নাসির উদ্দিন বিশ্বাসের মৃত্যুতে তার দুই স্ত্রী ও তাদের সন্তানদের মধ্যে ইন্ডাষ্ট্রি ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বের জের ধরে শ্রমিকদের বেতন ও মজুরী বকেয়া রেখে আল্লারদর্গা নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রি বন্ধ ঘোষণা করা হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সৌদিতে ‘দণ্ডপ্রাপ্তদের’ তালিকায় আরও ২০ বাংলাদেশি, নজরুল-সুইটির মতো তাঁদের শাস্তিও জানায়নি

error: Content is protected !!

বন্ধ নাসির টোব্যাকো ইন্ডাষ্ট্রি খোলার দাবিতে শ্রমিকদের মানববন্ধন

আপডেট টাইম : ০২:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৫ মার্চ ২০২৪
মোঃ জিয়াউর রহমান, দৌলতপুর (কুষ্টিয়া) প্রতিনিধি :