ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

নাটোরের বড়াইগ্রামে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণের কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সকালে উপজেলা মিলনায়তনে এই কার্যক্রমের উদ্বোধন করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস।

প্রাথমিক পর্যায়ে উপজেলার ১৪শ কৃষকের মাঝে সরিষা বীজ বিতরণ করা হয়েছে। দেশের চাহিদা মেটাতে কৃষি ফসল বৃদ্ধির লক্ষ্যে কৃষি প্রণোদনার আওতায় পর্যায়ক্রমে ৬,৯১৫ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে শীতকালীন পেঁয়াজ, গম, ভুট্টা, সরিষা, চিনাবাদাম, মসুর, ও খেসারি সহ বিভিন্ন বীজ ও সার প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা (ভারপ্রাপ্ত) কৃষিবিদ মাহদি হাসান এর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সাইফুর রহমান, উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা হযরত আলী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব, সাংবাদিক কায়েস উদ্দিন, রতন আলী সহ সুবিধাভোগী কৃষক-কৃষাণী বৃন্দ।

অন্যদিকে, বড়াইগ্রামে জাতীয় ইঁদুর নিধন অভিযান-২৪ এর শুভ উদ্বোধন করা হয়েছে। “ছাত্র শিক্ষক কৃষক ভাই, ইঁদুর দমনে সহযোগিতা চাই”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রাম উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে মঙ্গলবার সকাল ১১ টায় এক র‍্যালি অনুষ্ঠিত হয়। র‍্যালিটি উপজেলা চত্বর থেকে বের হয়ে বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে এসে শেষ হয়।

এ সময় উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা (ভারপ্রাপ্ত) কৃষি কর্মকর্তা মোঃ মাহদি হাসান, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ সাইফুর রহমান, পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মিজানুর রহমান, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ সেলিম রেজা, উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ হযরত আলী, বড়াইগ্রাম কেন্দ্রীয় প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শাহাবুদ্দিন ইসলাম শিহাব, সাংগঠনিক সম্পাদক রতন আলী, কোষাধ্যক্ষ কায়েস উদ্দিন সহ কৃষক-কৃষাণী বৃন্দ।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে কাল, চলবে ৮ কার্যদিবস

error: Content is protected !!

বড়াইগ্রামে কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং জাতীয় ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন

আপডেট টাইম : ০১:৩১ অপরাহ্ন, বুধবার, ৬ নভেম্বর ২০২৪
রাশিদুল ইসলাম, লালপুর (নাটোর) প্রতিনিধি :