ঢাকা , শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে উৎপাদন শুরু

১৭ হাজার ৮৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ

-চট্টগ্রামের মিরসরাইয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর।

চট্টগ্রামের মিরসরাইয়ে প্রতিষ্ঠিত বিশেষ অর্থনৈতিক অঞ্চল বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর সম্প্রতি আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করেছে। ইতোমধ্যে এখানকার ৫ হাজার ৪৩ একর জমিতে ১৩৬টি দেশী-বিদেশী প্রতিষ্ঠান এ শিল্পনগরে ১৭ হাজার ৮৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে বলে জানিয়েছে বাংলাদেশ বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)।

জানা গেছে, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের মিরসরাই অংশে বৃহৎ চারটি কারখানা আনুষ্ঠানিকভাবে উৎপাদন শুরু করেছে। এগুলো হলো- ভারতের এশিয়ান পেইন্টস, জাপানের নিপ্পন স্টিল, ম্যাকডোনাল্ড ও টিকে গ্রুপের সহযোগী প্রতিষ্ঠান সামুদা কনস্ট্রাকশন লিমিটেড। এছাড়া বসুন্ধরা মাল্টি স্টিল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, বসুন্ধরা কেমিক্যাল ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড, বসুন্ধরা প্রিফেব্রিকেটেড বিল্ডিং ম্যানুফাকচারিং লিমিটেড, ম্যারিকো বাংলাদেশ লিমিটেড, কিয়াম মেটাল লিমিটেড, এসকিউ ইলেক্ট্রনিক লিমিটেড ও সামুদা ফুড প্রোডাক্ট লিমিটেডের কারখানার নির্মাণকাজ চলছে। বিশেষ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান শেখ ইউসুপ হারুন জানান, বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে (মিরসরাই-সীতাকুণ্ড-সোনাগাজী অর্থনৈতিক অঞ্চল) এ পর্যন্ত ৫ হাজার ৪৩ একর জমিতে ১৩৬টি প্রতিষ্ঠান ১৭,৮৩৯ মিলিয়ন ডলার বিনিয়োগ করেছে। যেখানে প্রায় ৭ লাখ ৫২ হাজার ৫৯৩ জনের কর্মসংস্থানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। মোট বিনিয়োগের মধ্যে সাড়ে ৫০০ মিলিয়ন ডলার বিনিয়োগ করছে বসুন্ধরা গ্রুপ।

বেজা জানায়, বাণিজ্যিকভাবে উৎপাদন শুরু হওয়া ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিনিয়োগ করেছে ৩৫ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির ২০০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাবনা রয়েছে। কর্মসংস্থান হয়েছে ৩৫০ জনের। নিপ্পন অ্যান্ড ম্যাকডোনাল্ড স্টিল ইন্ডাস্ট্রিজ লিমিটেড বিনিয়োগ করেছে ১৫ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির ৩০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাবনা রয়েছে। কর্মসংস্থান হয়েছে ১০০ জনের। এশিয়ান পেইন্টস বাংলাদেশ লিমিটেড বিনিয়োগ করেছে ৩৪ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির ৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাবনা রয়েছে। কর্মসংস্থান হয়েছে ১৩৫ জনের। সামুদা কনস্ট্রাকশন লিমিটেড বিনিয়োগ করেছে ৮.২ মিলিয়ন ডলার। প্রতিষ্ঠানটির ৮.২০ মিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাবনা রয়েছে। কর্মসংস্থান হয়েছে ৩০ জনের। বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল ফারুক জানান, মিরসরাই, সীতাকুণ্ড ও সোনাগাজী অর্থনৈতিক অঞ্চলে ৩০ হাজার একর জমিতে গড়ে উঠছে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগর।

সম্প্রতি দেয়া বেজার তথ্য অনুযায়ী, দেশের সর্ববৃহৎ এ অর্থনৈতিক অঞ্চলে ৭ লাখ ৫২ হাজার ৫৯৩ জন লোকের কর্মসংস্থান হবে। যারা বসবাস করবে মিরসরাইয়ের ৪৮২.৮৯ বর্গকিলোমিটার এলাকায়। বর্তমানে মিরসরাইয়ের মোট জনসংখ্যা প্রায় সাড়ে ৫ লাখ। গণবসতিপূর্ণ এ অঞ্চলে বর্তমান জনবসতির সাথে নতুন বিশাল এ সংখ্যাটি যোগ হলে আবাসনের চরম সঙ্কট তৈরি হওয়ার আশঙ্কা করা হচ্ছে।এদিকে বৈশ্বিক মন্দার কারণে ভবিষ্যতে দেশে খাদ্য ঘাটতির যে কথা বলা হচ্ছে তাতে কৃষিজমি নষ্ট না করার দিকেই জোর দিচ্ছে সরকার। এ বিষয়ে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরের প্রকল্প পরিচালক আব্দুল্লাহ আল ফারুক বলেন, ‘আবাসনের জন্য আমাদের মহাপরিকল্পনার মধ্যে কিছু জায়গা চিহ্নিত করা ছিল। তবে কৃষিজমি রক্ষার স্বার্থে তা থেকে কিছুটা সরে এসেছি। তবে আমরা আবাসন নিয়ে কাজ করছি। নিশ্চই একটি সমাধানের পথ আমরা বের করতে পারবো।’

২০১২ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত গভর্নিং বোর্ডের সভায় চট্টগ্রামের মিরসরাইয়ের ইছাখালী এলাকায় একটি অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত হয়।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে উইন্টার কোর্স, উন্নয়নসংক্রান্ত নানা বিষয়ে হাতে–কলমে প্রশিক্ষণ

error: Content is protected !!

বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্প নগরে উৎপাদন শুরু

আপডেট টাইম : ০৯:০০ পূর্বাহ্ন, সোমবার, ৩ এপ্রিল ২০২৩
দৈনিক সময়ের প্রত্যাশা ডেস্ক :