ঢাকা , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন: দোলন

‘বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’- বলেছেন কেন্দ্রীয় কৃষক লীগের সাবেক সহ-সভাপতি, সমাজ সেবামূলক সংস্থা কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ঢাকা টাইমস সম্পাদক আরিফুর রহমান দোলন।
শুক্রবার ফরিদপুর-১ আসনের মধুখালী উপজেলার কামারখালী বাজার জামে মসজিদে জুমার নামাজের আগ মূহুর্তে এক বক্তব্যে তিনি এ কথা বলেন। নামাজ শেষে কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের উদ্যোগে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবারের সদস্যদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয়।
ফরিদপুর-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী আরিফুর রহমান দোলন বলেন, ‘বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেছিলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। তিনি মুসলমানদের জন্য ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেন। বিশ্ব ইজতেমার জন্য টঙ্গীতে সুবিশাল মাঠ বঙ্গবন্ধুই বরাদ্দ করেন। বাংলাদেশে তাবলিগ জামাতের যে মূল কেন্দ্র কাকরাইল মসজিদ সেটিও বঙ্গবন্ধুর অবদান।’
কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান দোলন বলেন, ‘বঙ্গবন্ধুকণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনাও দেশের বিভিন্ন উন্নয়নের পাশাপাশি ধর্মীয় ও নৈতিক উন্নয়নের দিকেও নজর দিয়েছেন। পিতার দেখানো পথ ধরে তিনি জাতিগত সংস্কার ও আধুনিকায়নের উদ্যোগ নিয়েছেন। এ কারণেই দেশের প্রতিটি উপজেলায় মুসলমানদের ইবাদতের জন্য মডেল মসজিদ নির্মাণ করা হচ্ছে।’
দোলন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার গত সাড়ে ১৪ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন করেছে। তাই আগামীতেও বঙ্গবন্ধুকণ্যা শেখ হাসিনাকে রাষ্ট্রীয় ক্ষমতায় রাখতে হবে। এজন্য সবাইকে ঐক্যবদ্ধ হয়ে শেখ হাসিনার পাশে থাকতে হবে।’
এ সময় জেলা কৃষক লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মৃধা, জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগ নেতা আহসান হাবীব হাসান শিকদার, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক চেয়ারম্যান জাহিদুল ইসলাম বাবু, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক টার্গেট চৌধুরী, কামারখালী বাজার জামে মসজিদ কমিটির সভাপতি রমিজ উদ্দিন মিয়া, কামারখালী বাজার বনিক সমিতির সভাপতি গোলাম রসূল, কামারখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি শাহাদাত হোসেন সাবু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য রেজাউল করিম, সুজিদ বসু, আলফাডাঙ্গা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি কামরুজ্জামান কদর, আলফাডাঙ্গা প্রেসক্লাবের সভাপতি সেকেন্দার আলম, সাধারণ সম্পাদক আলমগীর কবির,  ক্যাবের সভাপতি কবীর হোসেন, আলফাডাঙ্গার বুড়াইচ ২ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসিপ মাহমুদ শাহীন, টগরবন্দ ইউনিয়ন কৃষক লীগের সভাপতি নূর নবী, হৃদয়ে আলফাডাঙ্গা স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য মিয়া রাকিবুলসহ স্থানীয় মুসল্লী ও গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এর আগে মধুখালী উপজেলার বিভিন্ন স্থানে আওয়ামী লীগ সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তথ্য তুলে ধরে গণসংযোগ করেন আরিফুর রহমান দোলন।
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে ৩০টি চায়না দুয়ারী জাল জব্দ, পুড়িয়ে ধ্বংস

error: Content is protected !!

বঙ্গবন্ধু বাংলাদেশে ইসলামের খেদমতে সর্বপ্রথম উদ্যোগ গ্রহণ করেন: দোলন

আপডেট টাইম : ০৪:১১ অপরাহ্ন, শুক্রবার, ৪ অগাস্ট ২০২৩
মানিক কুমার দাস, ফরিদপুর জেলা প্রতিনিধি :