ঢাকা , সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ৬ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফ্রান্সে জঙ্গল থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

ফ্রান্সের জঙ্গল থেকে আবুল খায়ের নামে এক বাংলাদেশির মরদেহ উদ্ধার করা হয়েছে। দেশটির রাজধানী প্যারিসে অজ্ঞাত দুর্বৃত্তের হাতে নিহত হন ওই বাংলাদেশি। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানিয়েছে দেশটির পুলিশ।

জানা যায়, আবুল খায়ের চৌধুরী গত ২৩ মে থেকে নিখোঁজ ছিলেন। পরে ২৬ মে বোয়াসি সেইন্ট আন্তলিয়া স্টেশনের পাশের একটি জঙ্গল থেকে তার মরদেহ উদ্ধার করে স্থানীয় পুলিশ। কে বা কারা তাকে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

আবুল খায়ের চৌধুরী সুনামগঞ্জ জেলার ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের গন্ডবপুর গ্রামের বাসিন্দা। তিনি পর্তুগাল থে‌কে ফ্রা‌ন্সে আ‌সেন ব‌লে তার পা‌রিবা‌রিক সূত্রে জানা গে‌ছে।
গত এক বছর আগে ফ্রান্সপ্রবাসী সোহেল রানা হত্যাকাণ্ডের শিকার হন। এক বছরের মাথায় এবার প্রাণ গেল আরেক বাংলাদেশি আবুল খায়ের চৌধুরীর। এ ঘটনায় ফুঁসে উঠছেন ফ্রান্সে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা। এ নিয়ে দেশটিতে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।

স্থানীয় কমিউনিটি সূত্রে জানা গেছে আবুল খা‌য়ের চৌধুরী‌কে নির্মমভা‌বে হত‌্যার ঘটনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের প্রস্তুতি চলছে। ফ্রান্স প্রবাসী সাংবাদিক, টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব)-এর ইউরোপ শাখার সভাপতি আবু তাহির বলেন, ফ্রান্স প্রবাসী বাংলাদেশী ভাইকে হত্যা করা হয়েছে। লোক দেখানোর জন্য এবার আন্দোলন করবো না। ফ্রান্স প্রবাসীদের জেগে উঠতে হবে। ফ্রান্স প্রসাশন বাধ্য হয়ে হতাকারীদের গ্রেফতার করবে এমন আন্দোলন করতে হবে। বিশাল প্রতিবাদের প্রস্তুতি নেয়া হচ্ছে। সবাইকে এক ছাতায় আসার আহবান জানাচ্ছি।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

নাটোরের সিংড়ায় এক রাতে চুরি হলো সেচ মোটরের ৬টি ট্রান্সফরমার

error: Content is protected !!

ফ্রান্সে জঙ্গল থেকে বাংলাদেশির মরদেহ উদ্ধার

আপডেট টাইম : ০৬:৩৭ অপরাহ্ন, রবিবার, ৪ জুন ২০২৩
কমরেড খোন্দকার, ইউরোপ ব্যুরো প্রধান :