ঢাকা , বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণায় গ্রেপ্তার ৮

রনি আহমেদ রাজুঃ

ইলিশের বাড়ি চাঁদপুর অনলাইন শপ চাঁদপুর ইলিশ বাজার, চাঁদপুর ইলিশ ঘাট, এমন আকর্ষণীয় নাম দিয়ে ফেসবুকে পেজ খুলে ইলিশ বিক্রির নামে প্রতারণা করে আসছিল একটি সংঘবদ্ধ চক্র। সাধারণ মানুষকে আকর্ষণীয় বিজ্ঞাপন দেখিয়ে অগ্রিম টাকা নিয়ে যোগাযোগ বিচ্ছিন্ন করে দিত তারা। অবশেষে এই চক্রের আট সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা শাখার সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম (দক্ষিণ) বিভাগ।

–

আটককৃতরা হলেন আনাছ শেখ (২১), কামাল শেখ (২১), ইয়ানুর মোল্লা (২১), জোবায়ের হোসেন (২৩), রুবেল শেখ, সাগর হোসেন (২৩), মো. আলীনূর ইসলাম (১৮), শরিফুল ইসলাম (২১) এদের কাছ থেকে ২৫টি মোবাইল ফোন, ৭০টি অবৈধভাবে রেজিস্ট্রারকৃত সিম কার্ড উদ্ধার করা হয়। পুলিশ আরো জানায়, ২৬ ও ২৭ মে খুলনা, নড়াইল ও যশোর জেলায় বিশেষ অভিযান চালিয়ে এদের গ্রেপ্তার করা হয়। অভিযানে অংশ নেয় ডিবি-সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম বিভাগের ওয়েব বেইজড ক্রাইম ইনভেস্টিগেশন টিম।

–

প্রতারকরা দীর্ঘদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চাঁদপুরের তাজা ইলিশ সুলভ মূল্যে বিক্রির বিজ্ঞাপন দিয়ে সাধারণ মানুষের কাছ থেকে বিকাশ ও নগদের মাধ্যমে অগ্রিম টাকা আদায় করত। এরপর তারা ওইসব পেজ বন্ধ করে অথবা ভুক্তভোগীর সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন করত।

–

২০২৩ সালের ২০ নভেম্বর মো. মাসুম বিল্লাহ নামের একজন ব্যক্তি ‘চাঁদপুর ইলিশ বাজার’ নামে একটি ফেসবুক পেজে বিজ্ঞাপন দেখে অর্ডার দিয়ে বিকাশে ১৫ হাজার টাকা পাঠান। কিন্তু মাছ না পেয়ে তিনি খিলগাঁও থানায় অভিযোগ করেন। এ ঘটনায় একটি মামলা হলে তথ্যপ্রযুক্তির সহায়তায় প্রতারকদের শনাক্ত করে পুলিশ।

–

চক্রটির মূল হোতার নেতৃত্বে ছিলেন আনাছ শেখ ও শরিফুল ইসলাম। তাঁরা বিভিন্ন ব্যক্তির জাতীয় পরিচয়পত্র (NID) সংগ্রহ করে মোবাইল অপারেটর, বিকাশ ও নগদের কিছু অসাধু কর্মকর্তা-কর্মচারীর সহায়তায় ভুয়া সিম ও অ্যাকাউন্ট তৈরি করে প্রতারণা করতেন।
ডিএমপি জানিয়েছে, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

দপ্তর হারালেন প্রধানমন্ত্রীর স্লোগানকে ‘হাদিস’ বলা সচিব

error: Content is protected !!

ফেসবুকে ইলিশ বিক্রির নামে প্রতারণায় গ্রেপ্তার ৮

আপডেট টাইম : ১১:৪১ অপরাহ্ন, শনিবার, ৩১ মে ২০২৫
রনি আহমেদ রাজু, নিজস্ব প্রতিনিধি :