ঢাকা , মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ১১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফেনীতে সদরপুর উপজেলা উলামা পরিষদের ত্রাণ বিতরণ

সদরপুর উপজেলা উলামা পরিষদের ত্রাণ বিতরণের গাড়িটি পৌছে গেছে ফেনী জেলার পরশুরাম উপজেলার পশ্চিম এলাকায় অবস্থিত ফারুকিয়া ইসলামিয়া মাদরাসায়।

এ মাদরাসার প্রতিষ্ঠাতা হলেন বিশ্যবরেণ্য আলেমে দ্বীন রাজধানী ঢাকার শাইখ যাকারিয়া ইসলামিক রিসার্চ সেন্টারের মহাপরিচালক মুফতি মিজানুর রহমান সাঈদ।

ফরিদপুর জেলার সদরপুর উপজেলা উলামা পরিষদের সভাপতি মাওলানা সাদিকুর রহমান সিদ্দিকীর নেতৃত্বে ফেনী জেলার পরশুরাম, ফুলগাজি ও মহিপাল  উপজেলার বন্যার্তদের মাঝে বিতরণের জন্য ত্রাণসামগ্রী সোমবার (২৭ আগস্ট) পৌছে যান ফারুকিয়া ইসলামিয়া মাদরাসায়। সেখানে উলামা পরিষদের নেতৃবৃন্দ ও প্রতিনিধি দলকে স্বাগত জানান মুফতি মিজানুর রহমান সাঈদ।

ত্রাণসামগ্রী সুষ্ঠু এবং সুন্দরভাবে এবং প্রকৃত অসহায়দের মাঝে বিতরণের লক্ষ্যে একটি তালিকা প্রস্তুত করা হয়। বিতরণের কাজে সহযোগিতা করছেন হাটহাজারী বড় মাদরাসার শিক্ষার্থীসহ স্থানীয় উলামায়ে কেরাম।

সদরপুর উপজেলা উলামা পরিষদের আয়োজনে এ উদ্যোগে যৌথভাবে অংশ নিয়েছেন মানবিক সংগঠন সদরপুর এবং দক্ষিণ শৌলডুবী মানবকল্যাণ সংগঠন।

ত্রাণ টীমে থাকা উলামা পরিষদের প্রচার সম্পাদক মুফতী জাবের হুসাইন জানান, চিড়া-মুড়ি-তেল-চিনি-ডাল-ঔষধ সহ নিত্য প্রয়োজনীয় পণ্যের তিন শতাধিক প্যাকেট এবং লক্ষাধিক টাকা নগদ অর্থ বিতরণ করা হচ্ছে। নগদ অর্থের মধ্যে ৫০ হাজার টাকা দেওয়া হয় ফারুকিয়া ইসলামিয়া মাদরাসায়। স্থানীয় ইমাম ও উলামায়ের কেরামের মাঝেও নগদ অর্থ প্রদান করা হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত মহিপাল থানার দুর্গম প্রত্যন্ত অঞ্চলে ত্রাণ নিয়ে পৌছে যাচ্ছে স্বেচ্ছাসেবী দল।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

গুলশানে কিংফিশার রেস্তোরাঁয় অভিযান: বিলবোর্ডের আড়ালে গোপন গুদাম, বিপুল মদ-বিয়ার জব্দ

error: Content is protected !!

ফেনীতে সদরপুর উপজেলা উলামা পরিষদের ত্রাণ বিতরণ

আপডেট টাইম : ০৬:২৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অগাস্ট ২০২৪
মোঃ নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার :