ঢাকা , রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফুলবাড়ীয়ায় ছেলে হত্যার বিচারের দাবীতে কাফনের কাপড় পরে মায়ের অনশন

ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় ছেলে হত্যার বিচারের দাবীতে কাফনের কাপড় পরিধান করে অনশন করেছেন (৫৭) বছর বয়সি লাইলী বেগম। তিনি উপজেলার বরুকা টানপাড়া এলাকার মৃত ছফির উদ্দিনের স্ত্রী।

রোববার(১৬জুলাই) সকালে উপজেলা পরিষদের সম্মুখে সাদা কাফনের কাপড় পড়ে তিনি এ অভিনব অনশন করেন । যাতে লাল রং দিয়ে লেখা ” মাননীয় প্রধানমন্ত্রী আপনার কাছে আমার ছেলে হত্যার বিচার চাই”। ভোক্তাভোগী ঐ নারী জানায়, ২০১৭ সালের ১৭ আগস্ট তাঁর ছেলে আফজাল হোসেন তাজু নিজ ঘরে অবস্থান করেন। পরদিন সকালে তাকে কোথাও খোঁজে পাওয়া যাচ্ছিল না। পরে ১৯ আগস্ট বাড়ির পাশে একটি পুকুরে মেলে তাঁর ছেলের মরদেহ।

এঘটনায় তিনি থানায় মামলা করান। যার মামলা নং ফুলবাড়ীয়া থানা জিআর -২১৬/২০১৭। অজ্ঞাত কারণে মামলাটি সিআইডি ময়মনসিংহের কাছে চলে যায়। সিআইডি মূল আসামিদের বাদ দিয়ে পক্ষপাতমূলক চার্জশিট দেন। পরবর্তী কোর্টে আপত্তি জানালে মামলাটি পিবিআই ময়মনসিংহ এর নিকট হস্তান্তর করেন। তদুপরি পিবিআইও একই রকম পক্ষপাত মূলক চার্জশিট দাখিল করেন। পরে পূনরায় মামলাটির আপত্তি জানালে আদালত ডিবি ময়মনসিংহ এর নিকট হস্তান্তর করে। যা তদন্ত চলমান রয়েছে। এ নিয়ে তিনি ডিবি অফিসে গেলে তারা তাঁর কোন কথা শুনেনা, তাই তিনি পূর্বের তদন্তের ন্যায় পক্ষপাত মূলক তদন্তের সন্দেহে কোন উপায় না পেয়ে এই অনশন করেন বলে জানান।

তিনি বলেন, আমি রাষ্ট্র ও আইন শৃঙ্খলা বাহিনীর কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আমার ছেলে হত্যায় জড়িত প্রকৃত হত্যাকারীদের বিচার দাবি করছি। এ বিষয়টি মুহুর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ভাইরাল হয়ে যায়। পরে ফুলবাড়ীয়া উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ নাহিদুল করিম মহিলাকে সার্বিক সহযোগিতার আশ্বাস দিলে অনশন থেকে সরে আসেন ঐ মহিলা ।

এ বিষয়ে ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ওসি শফিকুল ইসলাম বলেন, হত্যা মামলার তদন্তে আমরা সাধারণত যেসকল পদ্ধতি ব্যবহার করে থাকি সেগুলো ব্যবহার করে দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট দিবো।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফুলবাড়ীয়ায় ছেলে হত্যার বিচারের দাবীতে কাফনের কাপড় পরে মায়ের অনশন

আপডেট টাইম : ০৫:৩৩ পূর্বাহ্ন, সোমবার, ১৭ জুলাই ২০২৩
মো. আল আমিন, ময়মনসিংহ জেলা প্রতিনিধি :