ঢাকা , শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফুলবাড়ীতে পৌর পার্কের শুভ উদ্বোধন করলেন এমপি রেজওয়ানুল হক

মোঃ আমজাদ আলীঃ

দিনাজপুরের ফুলবাড়ীতে পৌর পার্ক নির্মাণকাজের স্মৃতিফলক উদ্বোধন করে ফুলবাড়ী বাসীর দীর্ঘদিনের স্বপ্ন পূরণ করলেন দিনাজপুর-৫ (ফুলবাড়ী-পার্বতীপুর) আসনের সংসদ সদস্য এ. জেড. এম. রেজওয়ানুল হক। রোববার (৪ অক্টোবর) সকাল ১১টায় ফুলবাড়ী যমুনা ব্রিজের পশ্চিম পাশ্বে জেলা পরিষদ ডাকবাংলোসংলগ্ন স্থানে এ স্মৃতিফলক উদ্বোধন করা হয়।

ফুলবাড়ী পৌর শহরে একটি পার্কের অতি প্রয়োজন ছিল,স্বাধীনতার পর থেকে কেউ এ বিষয়ে উদ্যোগ গ্রহণ করেননি, অবশেষে ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আহমেদ হাছান এর উদ্যোগে পার্ক নির্মাণে সার্বিক সহযোগিতা করছেন সংসদ সদস্য এ জেড এম রেজ‌ওয়ানুল হক। এটিকে ইতিবাচক ও প্রশংসনীয় উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুলবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহমেদ হাসান, পৌর প্রশাসক ও সহকারী কমিশনার (ভূমি) এ. এস. এম. শাহাদাত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা সাইফ আব্দুল্লাহ মোস্তাকিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা সারোয়ার হাসান, উপজেলা প্রকৌশলী মো. সফিকুল ইসলাম এবং ফুলবাড়ী পৌরসভার নির্বাহী প্রকৌশলী মো. লুৎফুল হুদা চৌধুরী লিমন।
এছাড়াও উপস্থিত ছিলেন সংসদ সদস্যের নির্বাচনী সমন্বয়ক আলাউদ্দিন মাস্টার, সমন্বয়ক সাহাজুল ইসলাম সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

স্মৃতিফলক উদ্বোধনের পাশাপাশি নির্ধারিত স্থানে বৃক্ষরোপণ করা হয়। এরপর শিবনগর ইউনিয়নে অসহায় রিকশাচালক খোকনের পুড়ে যাওয়া বাড়িঘর পরিদর্শন করেন তিনি। শেষে উপজেলা হল রুমে বিভিন্ন সংগঠনের খেলোয়াড়দের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফুলবাড়ীতে পৌর পার্কের শুভ উদ্বোধন করলেন এমপি রেজওয়ানুল হক

আপডেট টাইম : ০৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ৪ অক্টোবর ২০২৬
মোঃ আমজাদ আলী, দিনাজপুর জেলা প্রতিনিধি :