ঢাকা , বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফিলিপাইনে বিমান বিধ্বস্তঃ নিহতের সংখ্যা বেড়ে ৪৫

ফিলিপাইনে সামরিক বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৪৫ জন নিহত হয়েছেন। আহত অবস্থায় উদ্ধার করা হয়েছে আরও ৫০ জনকে। তাদেরকে স্থানীয় হাসপাতালে নেওয়া হয়েছে।

বার্তা সংস্থা শিনহুয়ার বরাতে জানা যায়, ফিলিপাইনের প্রতিরক্ষামন্ত্রী দেলফিন লোরেনজানা এক বিবৃতিতে জানান রবিবার (৪ জুলাই) সকালে ৯৬ জন আরোহী নিয়ে সামরিক উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। বিধ্বস্ত হওয়া সি-১৩০ হারকিউলিস মডেলের পরিবহন উড়োজাহাজটির আরোহীদের বেশির ভাগই সেনাসদস্য।

এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, আরোহীরা সবাই মিলিটারি প্রশিক্ষণ শেষ করেছেন। মুসলিম-সংখ্যাগরিষ্ঠ দেশে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করতে যৌথ টাস্ক ফোর্সের অংশ হিসেবে তাদের একটি দ্বীপে মোতায়েন করা হয়েছিল।

দেশটির সশস্ত্র বাহিনীর প্রধান জেনারেল সিরিলিতো সোবেহানা জানিয়েছেন, সুলু প্রদেশের জলো দ্বীপে অবতরণ করার সময় বিমানটি বিধ্বস্ত হয় আর সেখান থেকে এ পর্যন্ত অন্তত ৫০ জনকে উদ্ধার করে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ
error: Content is protected !!

ফিলিপাইনে বিমান বিধ্বস্তঃ নিহতের সংখ্যা বেড়ে ৪৫

আপডেট টাইম : ১১:১৫ অপরাহ্ন, রবিবার, ৪ জুলাই ২০২১
আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ :