ঢাকা , শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ৪ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo বাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতঃ উপস্থিতির হারে বালিকা এগিয়ে Logo নরসিংদীর শিবপুরে ২৬ মামলার আসামিসহ দুই ডাকাত গ্রেপ্তার Logo খ্রিস্টান সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব ইস্টার সানডে পালিত হবে আগামীকাল Logo কুষ্টিয়া সীমান্তে বিপুল পরিমাণ ভারতীয় মাদক উদ্ধার Logo সকল রাজনৈক দল, ধর্ম, বর্ণ ও শ্রেণী পেশার মানুষের সেবা করতে বিএনপি সরকার ওয়াদাবদ্ধ Logo সেনবাগে কাওমী ও হাফেজিয়া মাদ্রাসায় ঈদ উপহার বিতরণ করলেন লায়ন শাহাদাত হোসেন Logo সিংড়ায় পুলিশের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ১০ Logo কুষ্টিয়ায় মাদক সেবনের টাকা না পেয়ে বসতঘরে আগুন Logo চাঁপাইনবাবগঞ্জের নাচোলে আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত Logo ফরিদপুরে যৌথ বাহিনীর অভিযানে বিদেশি পিস্তল, গুলি ও ইয়াবাসহ যুবক গ্রেফতার
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, কুষ্টিয়ায় ব্যবসায়ী ও পাম্প কর্মীদের উত্তেজনা

ইসমাইল হোসেন বাবু:

কুষ্টিয়ায় ফিলিং স্টেশনে তেল নিতে বাইকারদের দীর্ঘ লাইনকে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী ও পাম্প কর্মচারীদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টায় কুষ্টিয়া শহরের মজমপুর এলাকায় কুষ্টিয়া স্টোরস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, তেল নিতে আসা বাইকারদের দীর্ঘ লাইনের কারণে সড়কের একাংশ দখল হয়ে যায়। এতে আশেপাশের দোকানগুলোতে ক্রেতা প্রবেশে বিঘ্ন ঘটে এবং ব্যবসা কার্যক্রম প্রায় স্থবির হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ক্ষুব্ধ হয়ে ওঠেন স্থানীয় ব্যবসায়ীরা।

এক পর্যায়ে ব্যবসায়ী ও পাম্পের কর্মচারীদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়ে হাতাহাতিতে রূপ নেয়। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে সাময়িকভাবে তেল সরবরাহ কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়। পরে খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

ঘটনার প্রায় এক ঘণ্টা পর কুষ্টিয়া সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা হারুন অর রশিদ ঘটনাস্থলে গিয়ে পাম্প কর্তৃপক্ষ ও বাইকারদের সঙ্গে কথা বলেন। তার হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয় এবং পুনরায় তেল সরবরাহ কার্যক্রম শুরু হয়।

প্রিন্ট
Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

error: Content is protected !!

ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, কুষ্টিয়ায় ব্যবসায়ী ও পাম্প কর্মীদের উত্তেজনা

আপডেট টাইম : ০৮:১৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ এপ্রিল ২০২৬
ইসমাইল হোসেন বাবু, সিনিয়র স্টাফ রিপোর্টার :