ঢাকা , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত Logo সাতক্ষীরার শ্যামনগরে দুই সংখ্যালঘু পরিবারকে দেশছাড়ার হুমকি Logo নগরকান্দায় ৯৫০ পিচ ইয়াবাসহ আটক ১
প্রতিনিধি নিয়োগ
দৈনিক সময়ের প্রত্যাশা পত্রিকার জন্য সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 9617 179084

ফল চাষে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

জসীমউদ্দীন ইতিঃ

“করবো ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঠাকুরগাঁওয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ফল মেলা। ফল চাষে কৃষকদের উদ্বুদ্ধ করা, নিরাপদ ও পুষ্টিকর ফল উৎপাদন বৃদ্ধি এবং ফল সংরক্ষণ বিষয়ে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের খামারবাড়ি কার্যালয় চত্বরে জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মেলার উদ্বোধন করা হয়। ১৮ জুন থেকে শুরু হওয়া এ মেলা চলবে আগামী ২০ জুন পর্যন্ত।

কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, ঠাকুরগাঁওয়ের উপ-পরিচালক মাজেদুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মেলার শুভ উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক।

অনুষ্ঠানে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাঈম আশরাফ, অতিরিক্ত পুলিশ সুপার খোদাদাদ হোসেন, জেলা প্রশিক্ষণ কর্মকর্তা মোছাম্মাত শামীমা নাজনীন, অতিরিক্ত উপ-পরিচালক (শস্য) আলমগীর কবির, অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) জাহাঙ্গীর আলম, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা আলাউদ্দিন শেখ এবং কৃষি প্রকৌশলী সাখাওয়াত হোসেনসহ কৃষি বিভাগের বিভিন্ন কর্মকর্তা, সরকারি দপ্তরের প্রতিনিধিবৃন্দ, কৃষক, উদ্যোক্তা ও সাধারণ দর্শনার্থীরা উপস্থিত ছিলেন।

মেলায় জেলার বিভিন্ন সংস্থা, নার্সারি ও উদ্যোক্তাদের অংশগ্রহণে মোট সাতটি স্টল স্থাপন করা হয়েছে। স্টলগুলোতে জেলার উৎপাদিত বিভিন্ন জাতের দেশি-বিদেশি ও বাহারি ফল প্রদর্শন করা হচ্ছে। উদ্বোধনের পর অতিথিরা স্টলগুলো ঘুরে দেখেন এবং উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, মানুষের পুষ্টি চাহিদা পূরণে ফলের গুরুত্ব অপরিসীম। তাই ফলের উৎপাদন বৃদ্ধির পাশাপাশি সংরক্ষণ, প্রক্রিয়াজাতকরণ ও বাজারজাতকরণ ব্যবস্থার উন্নয়নে গুরুত্ব দিতে হবে। আধুনিক প্রযুক্তিনির্ভর ফল চাষ সম্প্রসারণের মাধ্যমে কৃষকদের আয় বৃদ্ধি এবং অর্থনৈতিক উন্নয়ন সম্ভব বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

আয়োজকরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে রাত ৮টা পর্যন্ত মেলা সকল দর্শনার্থীর জন্য উন্মুক্ত থাকবে। এ মেলার মাধ্যমে কৃষকদের মধ্যে ফল চাষের প্রতি আগ্রহ বাড়বে এবং নিরাপদ ফল উৎপাদন বিষয়ে সচেতনতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

ভেড়ামারায় মাছ চাষের খাল থেকে অজ্ঞাত নারীর লাশ উদ্ধার

error: Content is protected !!

ফল চাষে উদ্বুদ্ধ করতে ঠাকুরগাঁওয়ে তিন দিনব্যাপী ফল মেলা শুরু

আপডেট টাইম : ০৬:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৮ জুন ২০২৬
জসীমউদ্দীন ইতি, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি :