ঢাকা , রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo কুষ্টিয়া সীমান্তে বিএসএফের পুশইন চেষ্টা, বিজিবির বাধায় ফিরে গেল ৪ জন Logo ঠাকুরগাঁওয়ে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর ও জেলা শিক্ষা অফিসের যৌথ পরিচ্ছন্নতা অভিযান Logo ১৫ বছর পর ভাঙ্গার কুমার নদে ঐতিহ্যবাহী নৌকাবাইচঃ লাখো মানুষের ঢল। Logo আলফাডাঙ্গা প্রেসক্লাবে লাইব্রেরি উদ্বোধন Logo রায়ের পর বদলে গেল গোগ্রামের পাঁচ বছরের নির্বাচনী হিসাব Logo শতবর্ষী সরকারি খাল দখলমুক্তে অভিযান, মালামাল স্পট নিলামে Logo মধুখালী থানার এএসআই শরীফুলের সাফল্য, ৬২ হারানো মোবাইল উদ্ধার Logo বিদ্যুৎ সংকটে গঙ্গাচড়া স্বাস্থ্য কমপ্লেক্সে সোলার-আইপিএস দিলেন জিওন Logo নরসিংদীর চরাঞ্চলে যৌথ অভিযান, অস্ত্র-গুলাবারুদ ও ১৩৬ ককটেলসহ গ্রেপ্তার ৩ Logo সারাদেশে জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ পালিত
প্রতিনিধি নিয়োগ
সারা দেশে জেলা ও উপজেলা পর্যায়ে প্রতিনিধি নিয়োগ করা হচ্ছে। আপনি আপনার এলাকায় সাংবাদিকতা পেশায় আগ্রহী হলে যোগাযোগ করুন। Hotline- +880 1728311111

ফরিদপুর ২ আসনের উপনির্বাচনের চলছে ভোট গ্রহণঃ শেষ লগ্নেও ভোটার উপস্থিতি কম

আওয়ামী লীগের বর্ষীয়ান নেত্রী প্রয়াত সংসদ সদস্য সৈয়দা সাজেদা চৌধুরীর মৃত্যুর পরে ফরিদপুর ২ শূন্য আসানের নির্বাচনে ভোট গ্রহন চলছে।

আজ (শনিবার) সকাল ৮ টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ভোট গ্রহণ চলবে।
তবে শেষ লগ্নেও ভোটারের উপস্থিতির চোখে পড়ার মত তেমন কোন দেখা মেলেনি।

এ আসনে মোট তিন লাখ ১৮ হাজার ৪৭২ জন ভোটার রয়েছেন। এর মধ্যে নগরকান্দায় এক লাখ ৫৭ হাজার ৮৭৫, সালথায় এক লাখ ৩২ হাজার ৪৬০ ও কৃষ্ণপুর ইউনিয়নে ২৮ হাজার ১৩৭ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। নির্বাচনে মোট ১২৩ টি কেন্দ্রে ভোট গ্রহণ করাহচ্ছে বলে জানা গেছে।

উপনির্বাচনে মাত্র দুজন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী শাহাদাব আকবর লাবু চৌধুরী ও বাংলাদেশ খেলাফত আন্দোলন মনোনীত বটগাছ প্রতীকের প্রার্থী অ্যাডভোকেট জয়নুল আবেদীন বকুল মিয়া।

ফরিদপুর ২ আসনের উপনির্বাচনে বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, এর মধ্যে সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া ৩৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৮ টা বুথের মাধ্যমে ৩০২১ ভোটের মধ্যে চার’শ ভোট কাস্ট হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রিজাইটিং অফিসার এস এম কামাল হোসেন।

সোনাপুর ইউনিয়নের রাঙ্গারদিয়া ভোট কেন্দ্রে ৬৫৬ ভোটের ৬ ভোট কাস্ট করা হয়েছে, দক্ষিণ গোপালিয়া, চান্দা খোলা, মিনাজদিয়া ৮৮৪ ভোটের ৮৪ ভোট কাস্ট হয়েছে এবং আরও চারটি গ্রাম নিয়ে ২৮৯৪ ভোটের ৬টা বুথের মাধ্যমে ২৯৮ ভোট কাস্ট করা হয় বলে নিশ্চিত করেন প্রিজাইটিং অফিসার মোহাম্মাদ খায়রুল বাশার।

বল্লভদী ইউনিয়নে ফুলবাড়িয়া ৩৮ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোট কেন্দ্রে ৮টা বুথের মাধ্যমে ৩০২১ ভোটের ভেতর চার’শ ভোট কাস্ট করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রিজাইটিং অফিসার এস এম কামাল হোসেন।

বড়খারদিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ৩৬৬৬ ভোটের মধ্যে ১৬৫ টা ভোট কাস্ট হয়েছে।

আরও পড়ুনঃ ফরিদপুর ২ আসনের উপনির্বাচনে বেশিরভাগ কেন্দ্রই ভোটারশূন্য

ভাওয়াল ইউনিয়নের ইউসুফ দিয়া উচ্চ বিদ্যালয় ২৫৫১ ভোটের মধ্যে ১১০ ভোট, এবং একই স্থানে প্রাথমিক বিদ্যালয়ে ২৮৬১ ভোটের ৮টি বুথের মাধ্যমে ৩৫০ ভোট কাস্ট করা হয়েছে বলে নিশ্চিত করেছেন প্রিজাইডিং অফিসার নবকাম পল্লী কলেজের সহকারী অধ্যাপক অফিসার তাপস কুমার মুজুমদার।

Tag :
এই অথরের আরো সংবাদ দেখুন

জনপ্রিয় সংবাদ

সাংবাদিকদের গ্রেপ্তার ও সংবাদমাধ্যম বন্ধের প্রতিবাদে তুরস্কে বিক্ষোভ

error: Content is protected !!

ফরিদপুর ২ আসনের উপনির্বাচনের চলছে ভোট গ্রহণঃ শেষ লগ্নেও ভোটার উপস্থিতি কম

আপডেট টাইম : ০৩:০২ অপরাহ্ন, শনিবার, ৫ নভেম্বর ২০২২
এস.এম রবিউল ইসলাম রুবেল, ষ্টাফ রিপোর্টার :